ফাইল ছবি
জাতীয়

মাইক্রোবাসের ধাক্কায় নিহত ১

সান নিউজ ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার মাতুয়াইল হাসপাতালের সামনে মাইক্রোবাসের ধাক্কায় শাহাদাত হোসেন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (১৪ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

নিহত শাহাদাত হোসেনের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগর থানার বাখর নগর এলাকায়। তার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ব্যবসা ছিল।

নিহতের শ্বশুর আবুল হাশেম সিকদার বলেন, শাহাদাতের বাসা ডেমরা থানার ডগাইর এলাকায়। বিকেলে তিনি যাত্রাবাড়ী শহীদনগর এলাকায় যাওয়ার জন্য বাসা থেকে বের হন। পরে মাতুয়াইল মেডিকেলের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগামী মাইক্রোবাসের ধাক্কায় গুরুতর আহত হলে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: সাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া মৃত্যুর কথা নিশ্চিত করে জানান, মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। আমরা বিষয়টি যাত্রাবাড়ী থানাকে জানিয়েছি।

সান নিউজ/আর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা