ছবি: সংগৃহীত
জাতীয়

সরকারি অর্থ ব্যয়ে কড়াকড়ি 

নিজস্ব প্রতিবেদক : নতুন গাড়ি কেনার ওপর নিষেধাজ্ঞাসহ ‘সি’ ক্যাটাগরির সব ধরনের প্রকল্পে অর্থ ছাড় স্থগিত করার মাধ্যমে সরকারি অর্থ ব্যয়ের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করা হয়েছে।

আরও পড়ুন : সহজ শর্তে ঋণ অব্যাহত রাখার আহ্বান

সোমবার (১৩ মার্চ) অর্থ মন্ত্রণালয়ের অর্থবিভাগ থেকে জারিকৃত পরিপত্রে এসব নির্দেশনা দেওয়া হয়।

পরিপত্রে উল্লেখ করা হয়েছে, নতুন সব ধরনের যানবাহন (মোটরযান, জলযান, আকাশযান) ক্রয় বন্ধ থাকবে।

আরও পড়ুন : ভূমিকম্পে ৬৬৬০ বিদেশী নিহত

পরিপত্রে আরও বলা হয়, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে পরিচালন বাজেটের অধীন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রদর্শিত বরাদ্দ শতভাগ ব্যয় করতে পারবে।

তবে বিদ্যুৎ খাতে এ অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ, পেট্রল-অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে ৮০ শতাংশ এবং প্রশিক্ষণ খাত সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।

আরও পড়ুন : সাগরে নৌকাডুবি, ১৭ বাংলাদেশি উদ্ধার

এতে উন্নয়ন বাজেটের অর্থ ব্যয়ের বিষয়ে বলা হয়, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত নির্ধারিত ‘এ’ ক্যাটাগরির প্রকল্পে সরকারি অংশে বরাদ্দকৃত অর্থের শতভাগ এবং ‘বি’ ক্যাটাগরির প্রকল্পে বরাদ্দকৃত অর্থের ১৫ শতাংশ সংরক্ষিত রেখে অনূর্ধ্ব ৮৫ শতাংশ ব্যয় করা যাবে।‘সি’ ক্যাটাগরির ক্ষেত্রে অর্থ ছাড় স্থগিত থাকবে।

এছাড়া আপ্যায়ন ব্যয়, প্রশিক্ষণ, ভ্রমণ ব্যয়, অন্যান্য মনিহারী, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাবপত্র খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।

আরও পড়ুন : বিক্ষোভকারীদের ক্ষমা করলো ইরান

উন্নয়ন বাজেটেও বিদ্যুৎ খাতে বরাদ্দকৃত অর্থের সর্বোচ্চ ৭৫ শতাংশ,পেট্রল-অয়েল ও লুব্রিকেন্ট এবং গ্যাস ও জ্বালানি খাতে সর্বোচ্চ ৮০ শতাংশ ব্যয় করা যাবে। এসব খাতে বরাদ্দকৃত অর্থ অন্য খাতে এবং অন্য কোনো খাত থেকে এসব খাতে পুনঃউপযোজন করা যাবে না।

এর আগে কৃচ্ছসাধনের লক্ষ্যে গত বছরের ৩ জুলাই, ২১ জুলাই এবং ১৩ ডিসেম্বর জারি করা পরিপত্রে সরকারি বিভিন্ন ব্যয়ের খাতে লাগাম টানা হয়। এর ধারাবাহিকতায় এই নতুন নির্দেশনা দেওয়া হয় বলে জানা গেছে।

আরও পড়ুন : সাজেকে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৪

চলতি ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত বাজেটে বরাদ্দকৃত অর্থের অতিরিক্ত ব্যয় বিল গ্রহণ না করতে হিসাব মহানিয়ন্ত্রকের কাছে চিঠি পাঠিয়েছে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ।

সূত্র থেকে আরও জানা যায়, চলতি ২০২২-২০২৩ অর্থবছরে সংশোধিত বাজেটে যেসব খাতে মূল মঞ্জুরির অতিরিক্ত অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে এবং পরবর্তীতে বরাদ্দ দেওয়া হবে, সেসব খাতে সম্পূরক/অতিরিক্ত আর্থিক বিবৃতির মাধ্যমে যথা সময়ে নিয়মিত করা হবে।

আরও পড়ুন : উত্তর না দিয়েই চলে গেলেন বাইডেন

এ পরিপত্রে বলা হয়, চলতি ২০২২-২০২৩ অর্থবছরের সংশোধিত মন্ত্রণালয়/বিভাগ/অন্যান্য প্রতিষ্ঠান/অধিদফতর/ পরিদফতর কর্তৃক বাস্তবায়নাধীন অনুমোদিত প্রকল্পের সরকারি অংশের বরাদ্দের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থ বিভাগ এবং প্রশাসনিক মন্ত্রণালয়/বিভাগের কোনো সম্মতির প্রয়োজন হবে না।

ঐ অর্থ স্বয়ংক্রিয়ভাবে ছাড় হয়েছে বলে গণ্য হবে। এ অর্থ প্রকল্প পরিচালকরা সরাসরি ব্যবহার করতে পারবেন।

আরও পড়ুন : বিশ্বব্যাপী শেয়ারবাজারে দরপতন

তবে সংশোধিত অনুমোদিত/ অননুমোদিত প্রকল্পসহ স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর প্রকল্পের অর্থ ছাড়ের ক্ষেত্রে অর্থবিভাগ থেকে জারিকৃত ‘উন্নয়ন প্রকল্পসমূহের অর্থ অবমুক্তি ও ব্যবহার নির্দেশিকা ২০১৮’-তে বর্ণিত পদ্ধতি অপরিবর্তিত থাকবে।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা