ছবি: সংগৃহীত
জাতীয়

গুলিস্তানে বিস্ফোরণের ঘটনায় গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলিস্তানের সিদ্দিক বাজার এলাকায় বিস্ফোরণের ঘটনায় ভবন মালিকসহ ৩ জনকে গ্রেফতার করেছে ডিবি।

আরও পড়ুন : সড়কে প্রাণ গেল ২ জনের

গ্রেফতারকৃতরা হলেন- ভবন মালিক ওয়াহিদুর রহমান ও মশিউর রহমান এবং ‘বাংলাদেশ সেনিটারি’ নামের দোকান মালিক আব্দুল মোতালেব মিন্টু।

বৃহস্পতিবার (৯ মার্চ) এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা প্রধান ডিআইজি হারুন অর রশীদ।

আরও পড়ুন : মাকে জবাই করে হত্যা

এর আগে ডিবি পুলিশ পরিচয়ে দোকান মালিক মিন্টুসহ কয়েকজনকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল।

সে সময় মিন্টুর বোনজামাই আবুল খায়ের গণমাধ্যমকে জানান, মঙ্গলবার রাত ৩ টার দিকে ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে বিস্ফোরণে আহত দোকানের কর্মচারীদের খুঁজতে যাওয়া মিন্টুকে ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন : ট্রাক চাপায় ছাত্রী নিহত

তিনি জানান, দোকানের ম্যানেজার স্বপনও নিখোঁজ রয়েছেন। হাসপাতালে ভর্তি রয়েছেন দুইজন কর্মচারী।

জানা গেছে, মিন্টুর দোকানের নিচেই বেজমেন্টে বিস্ফোরণ হওয়ায় তার দোকানটি পুরোপুরি ধসে গেছে।

আরও পড়ুন : সূর্যমুখী হাসি, নজর কেড়েছে ফুল প্রেমীদের

মিন্টুর শ্বশুর আকতার হোসেন জানিয়েছিলেন, কথা আছে বলে মিন্টুকে ডেকে নিয়ে যায় ডিবি পুলিশ। এরপর তাকে মিন্টো রোডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে বলে শুনছি।

ডিএমপির গোয়েন্দা প্রধান ডিআইজি হারুন অর রশীদ জানান, আমরা কাউকে আটক করিনি। জিজ্ঞাসাবাদের জন্য আমরা ভবনের মালিক ও দোকান মালিকদের ডেকেছি। আমরা আহতদের সাথেও কথা বলছি।

আরও পড়ুন : জাতীয় সাংবাদিক সংস্থা'র মুন্সীগঞ্জ জেলা শাখা'র পরিচিতি সভা

তিনি বলেন, বাণিজ্যিক নিয়ম অনুযায়ী বেজমেন্টে দোকান দেওয়ার কথা না। তাদের কাছে আমরা জানতে চাইব, সুয়ারেজ লাইন, সেপটিক ট্যাংকি, ওয়াটার রিজার্ভার- এগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ হতো কিনা।

গোয়েন্দা প্রধান আরও জানান, কার অবহেলায় এই ঘটনা ঘটলো, তা জানতে জিজ্ঞাসাবাদ করছি। এছাড়া বাইরের কেউ এটা ঘটিয়েছে কিনা বা ঘটানোর সুযোগ আছে কিনা তা আমরা খতিয়ে দেখছি।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা