জাতীয়

মিয়ানমার ইতিবাচক সাড়া দেয়নি

সান নিউজ ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন রোহিঙ্গাদের প্রত্যাবাসন নিয়ে মিয়ানমারের সঙ্গে বাংলাদেশ বার বার কথা বলেছে। কিন্তু মিয়ানমার এতে ইতিবাচক সাড়া দেয়নি।

আরও পড়ুন : বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

জাতিসংঘের স্বল্পোন্নত দেশগুলোর সম্মেলনে যোগ দিতে ৪ মার্চ কাতারে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কনফারেন্সের এক ফাঁকে আল-জাজিরার সাংবাদিক নিক ক্লার্ক প্রধানমন্ত্রীর দীর্ঘ সাক্ষাৎকার নেন। সাক্ষাৎকারটির সংক্ষিপ্ত একটি অংশ আল-জাজিরা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়েছে। পুরো সাক্ষাৎকারটি শনিবার (১১ মার্চ) সম্প্রচার করা হবে।

আন্তর্জাতিক সম্প্রদায় সম্পর্কে শেখ হাসিনা বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর চাপ তৈরি করছে। কিন্তু তা প্রত্যাবাসনের জন্য যথেষ্ট নয়। অন্যদিকে, রোহিঙ্গাদের এক জায়গায় রাখাও বেশ কঠিন। এ অবস্থায় আমরা তাদের ভাসানচরে আলাদা জায়গায় রাখার ব্যবস্থা করেছি। থাকার জন্য তা ভালো। সেখানে আমরা তাদের থাকার ও তাদের শিশুদের জন্য চমৎকার সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছি।

কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের বিষয়ে এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘বর্তমানে রোহিঙ্গারা নিজেরা নিজেদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়েছে। তারা মাদক, অস্ত্র ও মানবপাচারে মতো অপরাধে জড়িয়ে পড়েছে। তাই কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের অবস্থাকে খুব ভালো বলা যাবে না।’

আরও পড়ুন : যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী বলেন, ‘যখন রোহিঙ্গাদের ওপর নিপীড়ন শুরু হয় তাদের গণহারে হত্যা ও ধর্ষণ করা হয়। তখন আমরা রোহিঙ্গাদের পাশে দাঁড়াই। সীমান্ত খুলে দিই। সীমান্ত খুলে দিয়েই আমরা আমাদের দায়িত্ব শেষ করিনি। আমরা তাদের আশ্রয় ও চিকিৎসার ব্যবস্থা করি। এর পাশাপাশি আমরা মিয়ানমারের সঙ্গে আলোচনা শুরু করেছিলাম। আমরা তাদের বলেছি, রোহিঙ্গারা আপনাদের দেশের নাগরিক। তাই তাদের মিয়ানমারেই ফেরত যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তাতে তারা ইতিবাচক সাড়া দেয়নি। তারপরও আমরা মনে করি রোহিঙ্গাদের তাদের ঘরে এবং দেশেই ফেরত যাওয়া উচিত।’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা