সংগৃহীত
জাতীয়

যথেষ্ট প্রস্তুতি নিয়ে পরবর্তী কার্যক্রম

স্টাফ রিপোর্টার : রাজধানীর গুলিস্তানে বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনটি ঝুঁকিপূর্ণ ইমারতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি বলেন, ভবনের বেসমেন্ট এবং নিচতলা যথেষ্ট পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই যথেষ্ট প্রিপারেশন (প্রস্তুতি) নিয়ে পরবর্তী কার্যক্রম করা হবে।

আরও পড়ুন : বিস্ফোরণ বেজমেন্ট থেকে হয়েছে

বুধবার (৮ মার্চ) দুপুরে ঘটনাস্থল পরিদর্শন করে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

আজ দ্বিতীয় দিনের মতো ভবনে উদ্ধার অভিযান চলছে জানিয়ে মন্ত্রী বলেন, আমরা পরীক্ষা-নিরীক্ষা করছি। পরীক্ষা-নিরীক্ষা করে বিস্ফোরণের মূল কারণ জানা যাবে।

আজ সকাল ৯টার দিকে দ্বিতীয় দিনের মতো উদ্ধারকাজ শুরু করেছে ফায়ার সার্ভিস। তবে তারা এখনো বেসমেন্টে ঢুকতে পারেনি।

আরও পড়ুন : মরদেহের খোঁজে ডগ স্কোয়াড

আসাদুজ্জামান খান বলেন, উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করছে পুলিশ, আর্মি ও রাজউকের বিশেষজ্ঞরা।

এ সময় তিনি ভবন নির্মাণের ক্ষেত্রে সব ধরনের নিয়ম মানতে এবং ফায়ার সার্ভিসের ছাড়পত্র নেওয়ার জন্য জনসাধারণের উদ্দেশে আহ্বান জানান।

আরও পড়ুন : নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে

প্রসঙ্গত, মঙ্গলবার (৭ মার্চ) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে রাজধানীর গুলিস্তানে একটি সাততলা ভবনে ভয়াবহ বিস্ফোরণ হয়। এ ঘটনায় এখন পর্যন্ত ১৮ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন প্রায় ১১৭ জন। নিহতদের মধ্যে ১৬ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা