ছবি: সংগৃহীত
জাতীয়

ঢাকায় বিমানের জরুরি অবতরণ

সান নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবাহী বিজি-৩৯২ ফ্লাইট উড্ডয়নের পর চাকার টায়ার ফেটে যাওয়ায় জরুরি অবতরণ করেছে।

আরও পড়ুন : আলো ছড়াচ্ছে মেহেদীর পাঠাগার

সোমবার (৬ মার্চ) সকাল ১০টার দিকে ফ্লাইটটি রাজধানীর শাহজালাল বিমানবন্দরে জরুরি অবতরণ করে।

শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ‘কলকাতা থেকে ঢাকাগামী উড়োজাহাজটির পেছনের ডান পাশের টায়ার ফেটে যাওয়ায় জরুরি অবতরণ করে।

আরও পড়ুন : ট্রলি ও নসিমনের সংঘর্ষে শ্রমিক নিহত

ফ্লাইটে ৭২ জন যাত্রী ছিলেন। সবাই নিরাপদে আছেন বলেও জানান তিনি।

বিমানবন্দর সূত্র থেকে জানা যায়, কানাডার ড্যাশ ৮-৪০০ মডেলের উড়োজাহাজটি ভারতের স্থানীয় সময় ৯ টা ১৯ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়। সকাল ১০টা ৩ মিনিটে এটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জরুরি অবতরণ করে।

আরও পড়ুন : রোহিঙ্গা ক্যাম্পে আগুন

এ সময় যেকোনো দুর্ঘটনা এড়াতে বিমানবন্দরে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রস্তুত ছিল।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা