সংগৃহীত
জাতীয়

শান্তিরক্ষা মিশনে গেলেন ১৪০ পুলিশ

স্টাফ রিপোর্টার : জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য বাংলাদেশ পুলিশের ১৪০ সদস্যের একটি দল ঢাকা ত্যাগ করেছে।

আরও পড়ুন : মানবাধিকার সংকট সৃষ্টি করেছে জান্তা

শুক্রবার (৩ মার্চ ) রাতে বিমানের বিশেষ ফ্লাইটযোগে শান্তিরক্ষী দলটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। শনিবার (৪ মার্চ) দুপুরে পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে।

পশ্চিম আফ্রিকার দেশ মালির রাজধানী বামাকো এবং তিম্বুক্ত রিজিয়নের গুন্দামে উদ্দেশ্যে যাত্রা করেছেন তারা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ হেডকোয়ার্টার্সের ওভারসিস অ্যান্ড ইউএন অপারেশনস উইংয়ের কর্মকর্তারা তাদেরকে বিদায় জানান।

আরও পড়ুন : ভারতে ১৮ বাংলাদেশি গ্রেফতার

দুজন কমান্ডারের নেতৃত্বে শান্তি প্রতিষ্ঠায় কাজ করবেন তারা। মিশনে থাকাকালিন ডেপুটি কমান্ডার মু. জালাল উদ্দিন ফাহিমের নেতৃত্বে নবম রোটেশনের ৭০ জন এবং ডেপুটি কমান্ডার মোহাম্মদ আনোয়ার হোসেনের নেতৃত্বে পঞ্চম রোটেশনের ৭০ জন পুলিশ সদস্য রয়েছেন।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে টনি ব্লেয়ারের সাক্ষাৎ

প্রসঙ্গত, বাংলাদেশের পুলিশ সদস্যরা ২০১৩ সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন মালির বামাকোতে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছেন। ২০১৭ সালে ইউনিটটি মালির উত্তরভাগের সাহারা মরুভূমির বুকে তিম্বুক্ত রিজিয়নের গুন্দাম এলাকায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছে।

সান নিউজ/জেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা