জাতীয়

এসি বিস্ফোরণে দগ্ধ ২

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর নিকেতনে একটি বাসায় এসি বিস্ফোরণে দুই যুবক দগ্ধ হয়েছেন। পরে তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: দ.আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৯

শনিবার (৪ মার্চ) সকালে গুলশান-২ নিকেতন সোসাইটির ৬ নম্বর রোডের ২১ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গোপাল মল্লিক (২৬) ও মিজানুর রহমান (১৮)।

আরও পড়ুন: তুরস্কে ২ লাখের বেশি ভবন ক্ষতিগ্রস্ত

গুলশান থানার এসআই শাহিন রায়হান জানান, এসি বিস্ফোরণে ছয়তলা বাড়িটির পঞ্চম তলার একটি বাসায় আগুন ধরে যায়। খবর পেয়ে তেজগাঁও ফায়ার স্টেশন থেকে তিনটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ৬টা ৫৩ মিনিটে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। বাসা থেকে দুই যুবককে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এসি বিস্ফোরণ হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে কাজ চলছে।

আরও পড়ুন: বৈঠকে মোমেন-জয়শঙ্কর!

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা বলেন, গোপালের শরীরের প্রায় শতভাগই দগ্ধ হয়েছে। তার অবস্থা খুবই শংকটাপন্ন। তবে মিজানুরের শরীরে সামান্য দগ্ধ হয়েছে।

গোপাল মল্লিকের বাবা দ্বিজেন্দ্র মল্লিক বলেন, তাদের বাড়ি গাজীপুরের শ্রীনগর উপজেলায়। গোপাল গুলশানে একটি কোম্পানিতে চাকরি করেন। সেই সুবাদে গুলশানে বসবাস করতেন তারা।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা