সংগৃহীত ছবি
জাতীয়

নৌকায় ভোট দেবেন ওয়াদা করুন

সান নিউজ ডেস্ক: আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আগামীতে একমাত্র নৌকা মার্কার সরকার ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হবে। আগামী নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনাদের সেবা করার সুযোগ দেবেন। আপনারা ওয়াদা করেন দুই হাত তুলে নৌকায় ভোট দেবেন।

আরও পড়ুন: বাংলাদেশ-আর্জেন্টিনা সমঝোতা স্বাক্ষর

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে কিশোরগঞ্জের মিঠামইন সদরের হেলিপ্যাড মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শেখ হাসিনা বলেন, ‘নৌকা এটা আমাদের প্রতীক। এই নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে। এই নৌকায় ভোট দিয়েছে বলেই আজকে কিশোরগঞ্জের মানুষ আর অবহেলিত নেই। আজকে এটি উন্নত জেলা হিসেবে পরিণত হয়েছে। নৌকায় ভোট দিয়েছে বলে, আজকে দেশের মানুষ শিক্ষা, স্বাস্থ্য ও ডিজিটাল বাংলাদেশের সুবিধা পাচ্ছে।’

আরও পড়ুন: হজযাত্রী নিবন্ধনের সময় বাড়ল

প্রধানমন্ত্রী বলেন, ‘কিশোরগঞ্জ হলো সেই জেলা, যেখান থেকে যুদ্ধের সময় যখন বঙ্গবন্ধু গ্রেফতার হয়েছিলেন তখন যে সরকার গঠন হয়েছিল সৈয়দ নজরুল ইসলাম উপ-রাষ্ট্রপতি ছিলেন। আর তাজউদ্দীন আহমদ প্রধানমন্ত্রী ছিলেন। তারা তখন মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন। রাষ্ট্রপতি জিল্লুর রহমান ছিলেন এই কিশোরগঞ্জের। আর এখন হামিদ ভাই, তিনিও রাষ্ট্রপতি। কাজেই আমি তো দেখি কিশোরগঞ্জ থেকে সবসময় রাষ্ট্রের প্রধান হয়ে সারা বাংলাদেশ পরিচালনা করছেন। কিশোরগঞ্জবাসী ভোট দেন, তাই সবসময় আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ।’

তিনি বলেন, এক সময় কিশোরগঞ্জ ছিল অবহেলিত অঞ্চল। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর কিশোরগঞ্জে বিভিন্ন উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছে, যার কারণে এখন আর কিশোরগঞ্জ অবহেলিত নয়, উন্নত একটি জেলা।

আরও পড়ুন: যুগান্তকারী অবস্থানে বাংলাদেশ

এ সময় তিনি কিশোরগঞ্জ-৪ (ইটন-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতিপুত্র রেজোয়ান আহাম্মদ তৌফিককে আবারও ভোট দিয়ে বিজয়ী করতে উপস্থিত জনতার কাছ থেকে হাত তুলে ওয়াদা করান।

এর আগে বেলা সাড়ে এগারটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মিঠামইন পৌঁছেন এবং নব নির্মিত বীর মুক্তিযোদ্ধা আবদুল হামিদ সেনানিবাসের শুভ উদ্বোধন করেন। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলার কামালপুরে রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে যান এবং সেখানে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে এক রাজসিক মধ্যাহ্নভোজে মিলিত হন। বিকাল সাড়ে ৩টায় সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা