ছবি : সংগৃহিত
জাতীয়

মধ্যরাত থেকে ইলিশ ধরা নিষেধ

স্টাফ রিপোর্টার : মধ্যরাত থেকে ইলিশের পোনা ও জাটকা সংরক্ষণে জন্য আগামী ২ মাস চাঁদপুরের পদ্মা-মেঘনাসহ ৬ টি অভয়াশ্রমে সবধরনের মাছ ধরা নিষেধ।

আরও পড়ুন : ভিসা হজ এজেন্ট কার্ড চালু করলো ইসলামী ব্যাংক

প্রতি বছরের ন্যায় এবারও মার্চ-এপ্রিল ২ মাস অভয়াশ্রমগুলোতে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সরকার।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) এ তথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান।

সরকারের এমন নিষেধাজ্ঞার কারণে এই সময় জেলেরা নদীতে নেমে মাছ ধরতে পারবেন না। শুধু তাই নয়, অভয়াশ্রম এলাকায় জাটকা ধরা ক্রয়-বিক্রয় এবং বিপণন নিষিদ্ধ থাকবে। এমন পরিস্থিতিতে শুধু চাঁদপুরেই বেকার হচ্ছে ৫০ হাজারের অধিক জেলে।

আরও পড়ুন : মঙ্গলবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তবে সরকারি তালিকায় চাঁদপুরে জেলে রয়েছে ৪৪ হাজার ৩৫ জন। তালিকাভুক্ত জেলেদের ৪০ কেজি করে খাদ্য সহায়তা দেওয়া হবে।

চাঁদপুর জেলার মতলব উত্তরের ষাটনল থেকে হাইমচর চর ভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার পদ্মা-মেঘনা নদীতে অভয়াশ্রম চলাকালে কোনো জেলেকেই নদীতে নামতে দেওয়া হবে না।

তবে জেলেদের অভিযোগ ৪০ কেজি চাল তারা সঠিকভাবে পাচ্ছেন না। সরকারিভাবে তাদের যে খাদ্য সহায়তা দেওয়া হয়। তা পর্যাপ্ত নয়। খাবার তৈরি করতে চালের সঙ্গে অন্যান্য উপকরণও প্রয়োজন হয়।

আরও পড়ুন : ইবনে সিনা ফার্মার নাম পরিবর্তন

স্থানীয় একাধিক জেলে বলেন, ৫০০ টাকা দিলে জেলে কার্ড মিলে। প্রকৃত অনেক জেলে কার্ড পায়নি। অথচ পাশের পান-দোকানি এবং এক রিকশাচালক সেই কার্ড দিয়ে মৌসুমের এই সময় চাল তুলে নিচ্ছেন।

নিষেধাজ্ঞা চলাকালীন কোনো জেলেকে নদীতে নামতে দেওয়া হবে না জানিয়ে চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা গোলাম মেহেদী হাসান বলেন, এ সময় তালিকাভুক্ত ৪৪ হাজার ৩৫ জেলেকে প্রতিমাসে ৪০ কেজি করে চাল দেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা