জাতীয়

মেট্রোরেলের কারণে পূর্বাচলে সামান্য ক্ষতি হবে

সান নিউজ ডেস্ক: সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন, মেট্রোরেল প্রকল্পের নির্মাণকাজের কারণে পূর্বাচলে আট লেনের এক্সপ্রেসওয়ের (৩০০ ফিট) তেমন ক্ষতি হবে না।

আরও পড়ুন: রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত!

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে মেট্রোরেলের এক অনুষ্ঠান শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

সড়ক পরিবহন ও মহাসড়ক সচিব বলেন, যে কোনো কাজ করতে গেলে কিছু সমস্যা হয়। মেট্রোরেল নির্মাণের কারণে পূর্বাচল ৩০০ ফিটের তেমন ক্ষতি হবে না। সামান্য ক্ষতি হবে। প্রকল্প বাস্তবায়নের এলাকায় কারও জমি নেওয়া হলে, কারও ভবন বা বাড়ি ভাঙা পড়লে তার জন্য অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হয়। তার আগে কতটুকু ক্ষতি হবে, আমরা তা স্টাডি করি।

আমিন উল্লাহ নুরী বলেন, ‘৩০০ ফিট রাস্তার দুই দিকে লাইট লাগিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। কিন্তু রাস্তার মাঝখানে লাইট লাগানো হয়নি। আমাদের মধ্যে সমন্বয়ের কারণে এমনটি করা হয়েছে। মাঝখান দিয়ে মেট্রোরেলের লাইন যাবে বলেই ওখানে লাইট লাগানো হয়নি।’

আরও পড়ুন: প্রতিদ্বন্দ্বিতা না থাকলে বিতর্ক হতে পারে

ওই এলাকার ১২টি আন্ডারপাসের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা সমন্বয় করেছি। শতভাগ অক্ষত রাখা যাবে না। সামান্য অংশে ক্ষতি হবে। কাজ শুরু হলেই দেখা যাবে, কতটা ভাঙা হচ্ছে। কয়টা আন্ডারপাস ভাঙা হবে, তা নিয়ে বসতে হবে।’

কুড়িল থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত ১৩ কিলোমিটার পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট) সড়ক নির্মাণ করেছে রাজউক। ১০ হাজার ৩২৯ কোটি টাকা ব্যয়ের এ প্রকল্পের কাজ ২০১৫ সালে শুরু হয়। এর সিংহভাগ কাজ শেষ হয়েছে ২০২২ সালের ডিসেম্বরে। এ বছর প্রকল্পটির উদ্বোধন করার কথা রয়েছে।

এদিকে, বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি-১ লাইন) নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে গত ২ ফেব্রুয়ারি। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) অধীনে বাস্তবায়ন হতে চলা প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ এ রেলপথ মাটির নিচে নির্মিত হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা