ছবি : সংগৃহিত
জাতীয়

ভারতে ডুবে গেছে বাংলাদেশি জাহাজ

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের হুগলি নদীতে বাংলাদেশের দুটি জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফ্লাই অ্যাশ বহনকারী একটি জাহাজের একাংশ নদীতে ডুবে গেছে। জাহাজটি ভারত থেকে বাংলাদেশে আসছিল।

আরও পড়ুন : উন্নয়ন-অগ্রগতির পথে অন্তরায় দুর্নীতি

শনিবার (২৫ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার ডায়মন্ড হাবড়ার হুগলি নদীতে এই দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে ভারতের ইংরেজি দৈনিক দ্য টেলিগ্রাফে এ তথ্য জানানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৫টার দিকে একটি খালি জাহাজের সঙ্গে বাংলাদেশি পণ্যবাহী জাহাজের মুখোমুখি সংঘর্ষ হয়। একটি জাহাজ কাকদ্বীপের দিকে যাচ্ছিল,

এ সময় অপরদিক থেকে আসা আরেকটি জাহাজের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। ফলে একটি জাহাজ পানিতে তলিয়ে যায়। জাহাজের মধ্যে আট থেকে দশজন বাংলাদেশি ছিলেন। তাদের কোনো ক্ষতি হয়নি।

আরও পড়ুন : বিডিআর বিদ্রোহের ষড়যন্ত্রে বিএনপি যুক্ত

ভারতীয় অভ্যন্তরীণ নৌ কর্তৃপক্ষের (আইডব্লিউএআই) এক কর্মকর্তা জানান, শনিবার ভোরের দিকে দক্ষিণ ২৪ পরগনা জেলার নিশ্চিন্তপুরে দুই জাহাজের সংঘর্ষের ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে গিয়ে ৯ ক্রুকে উদ্ধার করেছেন।

তিনি বলেন, দুর্ঘটনাস্থলে একটি পরিদর্শন দল পাঠানো হয়েছে। আইডব্লিউএআইয়ে তাদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন পাওয়ার অপেক্ষা করছে। উদ্ধারকৃত নাবিকদের বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা চলছে।

আরও পড়ুন : কক্সবাজারে ৪.১ মাত্রার ভূমিকম্প

মালবাহী জাহাজটি নেভিগেশনাল চ্যানেলে না থাকায় কলকাতা বন্দর থেকে জাহাজের প্রস্থান এবং আগমণে কোনো ধরনের প্রভাব পড়বে না বলেও জানান তিনি।

সান নিউজ/জেএইচ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা