জাতীয়

জঙ্গি দাবি করে ৯৯৯-এ ফোন

সান নিউজ ডেস্ক : জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ নিজেকে জঙ্গি দাবি করা অজ্ঞাত এক যুবকের ফোন পেয়ে তাকে উদ্ধার করেছে পুলিশ। তবে তার নাম প্রকাশ করা হয়নি।

আরও পড়ুন: ৬টি টেক্সটাইল শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে রাজধানীর উত্তরখান থানা এলাকায় এ ঘটনা ঘটেছে।

৯৯৯-এর কলটেকার কনস্টেবল জয় বিশ্বাস কলটি রিসিভ করেন। তাৎক্ষণিক উত্তরখান জোনের এডিসি ইয়াসির আরাফাতকে বিষয়টি জানান তিনি।

আরও পড়ুন: মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

৯৯৯-এর পরিদর্শক আনোয়ার সাত্তার জানান, গত বছরের ২৭ ডিসেম্বর তথাকথিত হিজরতের উদ্দেশ্যে কুমিল্লা থেকে ঘর ছেড়েছিলেন এক যুবক। টাকা-পয়সা চুরি করে তিনি ‘আনসার আল ইসলাম ফিল হিন্দাল শরক্বীয়া’য় যোগ দিয়েছিলেন।

এ সময় ঢাকার বসুন্ধরা, উত্তরখান ও দক্ষিণখানের বিভিন্ন মেসে থাকেন করেন তিনি।

আরও পড়ুন: বিএনপির মধ্যে নির্বাচনে হেরে যাওয়ার ভয়

পরবর্তীতে প্রশিক্ষণ নেওয়ার জন্য তার কক্সবাজার যাওয়ার কথা থাকলেও সেখান থেকে এক পর্যায়ে পালিয়ে যান যুবক। স্বাভাবিক জীবনে ফিরতে চাচ্ছিলেন তিনি।

উত্তরখান থানা এলাকায় এক ব্যক্তির কাছে আশ্রয় নিলেও দলের সদস্যদের হাতে খুন হওয়ার ভয় ছিল তার।

আরও পড়ুন: রেল খাতকে ঢেলে সাজানোর উদ্যোগ

এ অবস্থায় সব তথ্য জানিয়ে আইনের কাছে আত্মসমর্পণের জন্য এ ফোন করে যুবক।

খবর পেয়ে পুলিশের একটি দল উত্তরখানের কোটবাড়ি আটিপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করে।

আরও পড়ুন: ইসরাইলের সিদ্ধান্ত অবৈধ

এ বিষয়ে উত্তরখান থানার ওসি জানান, তারা ২৬ বছর বয়সী এক যুবককে উদ্ধার করে থানায় নিয়ে এসেছেন। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা