ফাইল ফটো
জাতীয়

যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ প্রস্তুত

সান নিউজ ডেস্ক : বাংলাদেশ পুলিশ একটি শতবর্ষী পুরোনো প্রতিষ্ঠান উল্লেখ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার্থে প্রতিনিয়িত কাজ করছে পুলিশ। প্রতিনিয়ত আমাদের নানা চ্যালেঞ্জ মোকাবিলা করেই কাজ করতে হয়।

আরও পড়ুন : ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন

তিনি আরও বলেন, এই কাজ করার জন্য যে দক্ষতা, অভিজ্ঞতা, সামর্থ্য ও সক্ষমতা প্রয়োজন তা বাংলাদেশ পুলিশের রয়েছে। সেটা দিয়েই আমরা যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতা-২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইজিপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

বাংলাদেশের যেকোন রাজনৈতিক দল শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতেই পারে এবং করবে বলে বিএনপি’র আন্দোলন ইস্যুতে মন্তব্য করেছেন আইজিপি।

আরও পড়ুন : ফুল চাষিদের মুখে ফুটেছে হাসি

এ বিষয়ে বাংলাদেশ পুলিশ সর্বোচ্চ সহযোগিতা করে জানিয়ে তিনি বলেন, তবে কেউ যদি আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য দেশের মানুষের শান্তি বিঘ্নিত করে, সাধারণ মানুষের জন্য ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে, সাধারণ মানুষের ওপর আক্রমণ করে, অগ্নিসংযোগ করে অথবা এমন কোনো কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার ফলে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বাধাগ্রস্ত হয়, এক্ষেত্রে আইন অনুযায়ী যা যা করণীয়, তা করতে প্রস্তুত আছে পুলিশ।

সেই সক্ষমতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতা আমাদের রয়েছে জানিয়ে আইজিপি বলেন, ইতোপূর্বে এমন পরিস্থিতি যেভাবে পুলিশ মোকাবিলা করেছে, ভবিষ্যতেও যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ পুলিশের প্রতিটি ইউনিট প্রস্তুত আছে।

আরও পড়ুন : অঙ্গদানের প্রতিশ্রুতি দিলেন ৭ জন

পুলিশের মহাপরিদর্শক নারায়ণগঞ্জকে ঐতিহ্যবাহী শহর উল্লেখ করে বলেন, নারায়ণগঞ্জের মানুষ বেশ শান্তিপ্রিয়। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এই জনপদ আগেও পুলিশের পাশে ছিল, এজন্য আমি নারায়ণগঞ্জবাসীকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। আমি আশা করি আপনারা ভবিষ্যতেও এভাবেই পুলিশকে সহযোগিতা করবেন।

অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলের সভাপতিত্বে পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার চেয়ারম্যান ও বিসিবির পরিচালক তানভীর আহমেদ টিটু, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দন শীল, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই প্রমুখ উপস্থিত ছিলেন ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা