জাতীয়

ফুল চাষিদের মুখে ফুটেছে হাসি

সান নিউজ ডেস্ক : বিশ্ব ভালোবাসা দিবস, বসন্ত বরণ এবং ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে এই মাসে লাখ লাখ টাকার ফুল বেচাবিক্রি হয়। এবার তার ব্যতিক্রম হয়নি। ফুলের দাম বেশি পাওয়ায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুল চাষিদের মুখে ফুটেছে হাসি।

আরও পড়ুন: চুম্বনের স্বাস্থ্য উপকারিতা

লষ্করচালার বাসিন্দা আলভি হোসেন বলেন, ‘বাড়ির পাশেই বানিজ্যিকভাবে ফুলচাষ হচ্ছে। এতে কিছু মানুষের কর্মসংস্থান যেমন হচ্ছে তেমনি স্থানীয়ভাবে ফুলের চাহিদাও মিটে যাচ্ছে। আগে ফুলের প্রয়োজন হলে দূরে গিয়ে ফুল সংগ্রহ করতে হয়েছে, কিন্তু এখন হাতের নাগালেই পাওয়া যাচ্ছে।’

কালিয়াকৈর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ‘এবছর উপজেলার ১ দশমিক ৫ হেক্টর জমিতে ফুল চাষে যুক্ত রয়েছেন ৪০-৪৫ জন চাষি। গোলাপ বিক্রির জন্য গড়ে উঠেছে ফুলের বাজার। চলতি বছর ফুল চাষিরা প্রায় এক কোটি টাকার ফুল বিক্রি করতে পারবেন বলে আশা করছি।’

কালিয়াকৈর উপজেলার মাঝুখান গ্রামে ১৪ বিঘা জমিতে ফুল চাষ করেছিলেন আকিদুল ইসলাম। তার বাগানে ফেব্রুয়ারির শুরু থেকে পুরোদমে বিক্রি শুরু হয়েছে ফুল। বসন্ত বরণ ও ভালোবাসা দিবসের আগেই বাগানের অধিকাংশ ফুল বিক্রি হয়ে গেছে। কলি অবস্থায় যে ফুলগুলো রয়েছে তা বিক্রি করবেন ২১ ফেব্রুয়ারিতে। ইতোমধ্যে ওই বাগানের অর্ধকোটি টাকার ফুল বিক্রি হয়েছে বলে জানান আকিদুল ইসলাম।

আরও পড়ুন: প্রেমের মাসে কোন তারিখে কী দিবস?

আকিদুল ইসলামের বাগানের পরিচর্যাকারী আনিছুর রহমান বলেন, ‘১৪ বিঘা জমিতে এবার ফুল গাছ লাগানো হয়েছে। অন্য বছরের থেকে এবার চাহিদা অনেক বেশি। দামও ভালো। বাগানে সাদা, লাল, গোলাপিসহ মোট ৬ রঙের গোলাপ রয়েছে। এছাড়াও চন্দ্র মল্লিকাসহ বিভিন্ন জাতের ফুল ফুটেছে। গাজীপুরসহ আশপাশের কয়েকটি জেলা থেকে ফুল নিতে আগে থেকেই যোগাযোগ করে রেখেছিলেন ফুল বিক্রেতারা।’

তিনি আরনও বলেন, ‘সারা বছর ফুল বিক্রি হলেও ডিসেম্বর থেকে মার্চ মাস পর্যন্ত ফুল বিক্রির প্রধান মৌসুম। আগে যেসব গোলাপ ৮ থেকে ১০ টাকা পিস বিক্রি হয়েছে এখন সেই গোলাপ বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৭ টাকা পিস দরে।’

বাগান ঘুরতে আসা রতনপুর গ্রামের নাহিদ হোসেন বলেন, ‘এই বাগানে প্রচুর ফুল ছিল। সব বিক্রি করে ফেলেছেন বাগাম মালিকরা। প্রতিদিন আশপাশের বিভিন্ন এলাকা থেকে বাগানে ফুল দেখতে আসেন দর্শনার্থীরা। ভালোবাসা দিবস উপলক্ষে এলাকার বিভিন্ন স্থানে অস্থায়ী ফুলের দোকান দেবে ছেলেরা। তাদের অনেকেই এসব ফুলের বাগান থেকে ফুল নিয়েছেন।’

আরও পড়ুন: চকোলেট খাওয়ার অপকারিতা!

এদিকে পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবস উপলক্ষে গাজীপুরের বিভিন্ন এলাকার মোড়ে মোড়ে ফুলের পসরা সাজিয়ে বসেছেন অনেকেই। বিকেল থেকেই এসব দোকানে ভিড় করতে শুরু করেছেন বিভিন্ন বয়সী ক্রেতারা।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা