জাতীয়

ঢাকার বাতাসের উন্নতি

সান নিউজ ডেস্ক: ঢাকার দূষিত বাতাসের মানের বেশ উন্নতি হয়েছে। বায়ুদূষণের ফলে টানা কয়েকদিন শীর্ষস্থানে ছিল ঢাকা। তবে আজ সোমবার সকালে সেই অস্বাস্থ্যকর অবস্থা বেশ স্বাভাবিক অবস্থায় ফিরেছে।

আরও পড়ুন: চলতি মাসে রুশ সেনা মৃত্যুহার সর্বোচ্চ

১৩৬ স্কোর নিয়ে তালিকার ১৯তম স্থানে রয়েছে ঢাকা। এ তালিকায় ১৯৭ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে বসনিয়া ও হার্জেগোভিনার সারাজেভো শহর।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় বিশ্বজুড়ে আবহাওয়ার মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ার এ তথ্য জানায়।

আরও পড়ুন: নিহতের সংখ্যা ছাড়াল ৩৪ হাজার

তালিকায় দ্বিতীয় শীর্ষ অবস্থানে রয়েছে রাশিয়ার ক্রাসনোয়ারস্ক। এ শহরের স্কোর ১৯৪। ১৮২ স্কোর নিয়ে তালিকায় তৃতীয় অবস্থানে পোল্যান্ডের ক্র্যাকো শহর। ১৭৩ স্কোর নিয়ে দূষিত শহরের তালিকায় ভারতের মুম্বাইয়ের অবস্থানে পাঁচে। অষ্টম ও দশম স্থানে যথাক্রমে পাকিস্তানের লাহোর ও করাচি। নবম স্থানে রয়েছে ভারতের কলকাতা।

তালিকা অনুযায়ী, ভালো বায়ুর তালিকায় ৪ স্কোর নিয়ে ১০০তম অবস্থানে রয়েছে অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর। সমান স্কোর নিয়ে ৯৯তম অবস্থানে রয়েছে নরওয়ের অসলো।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

আইকিউ এয়ারের ওই তালিকায় মোট ৬টি ক্যাটাগরিতে রাখা হয়েছে বিশ্বের ১০০টি শহরকে। ওই তালিকায় সবচেয়ে খারাপ অবস্থান হলো ‘বিপজ্জনক’। কোনো শহরের স্কোর ৩০০-এর বেশি হলে তাকে ‘বিপজ্জনক’ স্থানে রাখা হয়।

এর পরের স্থানগুলো যথাক্রমে খুবই অস্বাস্থ্যকর (২০১-৩০০), অস্বাস্থ্যকর (১৫১-২০০), বিশেষ ব্যক্তিদের জন্য অস্বাস্থ্যকর (১০০-১৫০), সহনীয় (৫১-১০০) এবং ভালো বায়ু (০-৫০)।

সান নিউজ/এনজে/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা