ছবি-সংগৃহীত
জাতীয়

ফেব্রুয়ারিতে ঢাকায় আসছে আর্জেন্টিনা

সান নিউজ ডেস্ক: ফেব্রুয়ারির শেষ সপ্তাহে আর্জেন্টিনার ব্যবসায়ীসহ দেশটির উচ্চপর্যায়ের একটি বিশেষ প্রতিনিধিদল ঢাকায় আসবে।

আরও পড়ুন: পাকিস্তানের ‘অনলাইন কোচ’ মিকি আর্থার

বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় আর্জেন্টিনা। মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুরে এফবিসিসিআই কার্যালয়ে আয়োজিত সভায় এ কথা জানান নয়াদিল্লিতে অবস্থিত আর্জেন্টিনা দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন (ডিসিএম) ও দূতাবাসের অর্থনৈতিক ও বাণিজ্য অফিসের প্রধান ফ্রাঙ্কো অগাস্টিন সেনিলিয়ানি মেলচিওর।

এফবিসিসিআই’র ব্যবসায়িক নেতাদের সঙ্গে এক বৈঠকে অংশ নিয়ে তিনি এ কথা জানান। আর্জেন্টিনা দূতাবাসের এ কর্মকর্তা বলেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে অনেক সম্ভাবনাময় খাত রয়েছে। এ খাতগুলো নিয়ে কাজ করে উভয় দেশই উপকৃত হতে পারে।

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার প্রার্থী আত্মগোপনে

বাংলাদেশে লিথিয়াম, অলিভ অয়েল, প্রক্রিয়াজাত খাবার, সোনার কাঁচামালের চাহিদা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ পণ্যগুলো আমদানির জন্য বাংলাদেশের কাছে একটি ভালো বিকল্প হতে পারে আর্জেন্টিনা।

একইসঙ্গে আর্জেন্টিনায়ও পোশাকের প্রচুর চাহিদা থাকায় বাংলাদেশের রপ্তানিকারকরা সেই চাহিদাকে কাজে লাগাতে পারেন। এসময় তিনি আর্জেন্টিনার বৈচিত্র্যপূর্ণ খাতে বাংলাদেশি ব্যবসায়ীদের বিনিয়োগেরও আহ্বান জানান।

বাংলাদেশে দূতাবাস খোলার পদক্ষেপ নেওয়ায় আর্জেন্টিনাকে ধন্যবাদ জানায় এফবিসিসিআই। এফবিসিসিআইয়ের সহ-সভাপতি মো. আমিন হেলালী বলেন, খনিজ ও ভোজ্যতেলের ক্ষেত্রে আর্জেন্টিনা বাংলাদেশের জন্য একটি ভালো বিকল্প হতে পারে।

একইসঙ্গে বাংলাদেশি রপ্তানিকারকদের জন্য আর্জেন্টিনার টেক্সটাইল মার্কেট একটি ভালো সুযোগ তৈরি করবে।

আরও পড়ুন: চট্টগ্রামেও মেট্রোরেল আকর্ষণীয় হয়ে উঠবে

তিনি আরও বলেন, দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক গভীর করতে এফবিসিসিআই বিটুবি বৈঠকের আয়োজন করবে। এসময় এফবিসিসিআই সহ-সভাপতি চলতি বছরের মার্চে অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশ বিজনেস সামিটে যোগ দেওয়ার জন্য আর্জেন্টিনার ব্যবসায়ী ও সরকারকে আমন্ত্রণ জানান।

এফবিসিসিআই পরিচালক মো. রেজাউল করিম রেজনু, এম জি আর নাসির মজুমদার, বিজয় কুমার কেজরিওয়াল, হাফেজ হারুন, ড. নাদিয়া বিনতে আমিন, আক্কাস মাহমুদ প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা