পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন (ফাইল ছবি)
জাতীয়

শূন্যরেখায় কোন রোহিঙ্গা নেই

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের শূন্যরেখায় আর কোনও রোহিঙ্গা নেই। অনেক বছর ধরে শূন্যরেখায় কিছু রোহিঙ্গা ছিল। তারা মাদক কারবারিদের সঙ্গে জড়িত ছিল। রাখাইনে দুপক্ষের যুদ্ধের কারণে কিছু রোহিঙ্গা আমাদের এখানে ঢুকেছে। শূন্যরেখায় এখন আর কোনও রোহিঙ্গা নেই বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

আরও পড়ুন: বাংলাদেশকে ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, নতুন করে কোনও রোহিঙ্গা নেবে না বাংলাদেশ। আরসা এবং আরএসও’র নিজেদের সংঘাতে শূন্যরেখায় ক্যাম্পগুলো জ্বালিয়ে দেওয়ায়, সেখানে আর কোনও রোহিঙ্গা থাকলো না। এটা এক দিক দিয়ে ভালোই হয়েছে।

আরও পড়ুন: ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানো উচিত

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সব লোককে ঢুকতে দিইনি। তবে যারা ঢুকে পড়েছেন, তাদের আমরা নম্বর (রেজিস্ট্রেশন) দিচ্ছি। তাদের মধ্যে অনেকের ইউএনইচসিআর’র কার্ড রয়েছে। ওদের তো আমরা বিদায় করতে পারছি না।

লাতিন আমেরিকা ও পূর্ব ইউরোপের দেশগুলোর সঙ্গে সম্পর্ক বাড়ানোর লক্ষে কাজ করা হচ্ছে বলেও জানান তিনি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা