ছবি : সংগৃহিত
জাতীয়

১৯১টি নিউজ পোর্টাল বন্ধে চিঠি

সান নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ জানিয়েছেন, অনলাইন সংবাদমাধ্যমে দেশবিরোধী সংবাদ প্রচারের অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের লিংক বন্ধে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর সঙ্গে ৭ দেশের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

সোমবার (৩০ জানুয়ারি) তিনি জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশনে বিরোধী দল জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হক এ সংক্রান্ত লিখিত প্রশ্নটি উত্থাপন করেন।

প্রশ্নের উত্তরে মন্ত্রী আরও জানান, জনমনে বিভ্রান্তি ছড়ায় এমন কার্যক্রম পরিচালনাকারী ও সরকারের গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে ১৯১টি অনলাইন নিউজ পোর্টালের ডোমেইন বরাদ্দ বাতিলসহ লিংক বন্ধ করার জন্য ইতোমধ্যে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন : রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ

ড. হাছান মাহমুদ একই প্রশ্নের উত্তরে আরও জানান, বর্তমানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় হতে অনলাইন নিউজ পোর্টাল ১৬২টি, দৈনিক পত্রিকার অনলাইন পোর্টাল ১৬৯টি এবং টিভি চ্যানেলের অনলাইন পোর্টাল ১৫টিসহ মোট ৩৪৬টি অনলাইন পত্রিকা নিবন্ধন দেওয়া হয়েছে।

যুগোপযোগী চলচ্চিত্র নীতিমালা প্রণয়ন

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ জাতীয় পার্টির সংসদ সদস্য মো. মসিউর রহমান রাঙ্গার প্রশ্নের লিখিত জবাবে জানান, যুগোপযোগী চলচ্চিত্র নীতিমালা প্রণয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়টি সরকারের সক্রিয় বিবেচনাধীন রয়েছে।

আরও পড়ুন : ৪৭০ কোটি ডলারের ঋন দিল আইএমএফ

তিনি আরও জানান, বর্তমান সরকার চলচ্চিত্রবান্ধব সরকার। এই সরকারের আমলে ‘জাতীয় চলচ্চিত্র নীতিমালা-২০১৭’ প্রণয়ন করা হয়েছে।

এ ছাড়া চলচ্চিত্রে সরকারি অনুদান নীতিমালা, যৌথ প্রযোজনায় চলচ্চিত্র নির্মাণ নীতিমালা ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান নীতিমালা প্রণয়ন করা হয়েছে বলেও জানান তিনি।

এই সব নীতিমালার মাধ্যমে চলচ্চিত্রের মান যথাযথ আছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষা সাপেক্ষে অনুদান প্রদান, যৌথ প্রযোজনার ছাড়পত্র প্রদান ও চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়।

আরও পড়ুন : ফের বাড়লো বিদ্যুতের দাম

তথ্যমন্ত্রী একই প্রশ্নের উত্তরে জানান, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকে চলচ্চিত্রের অশ্লীলতা বন্ধে আন্তরিক ও নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যৌথ প্রযোজনা ও অনুদানপ্রাপ্ত চলচ্চিত্রের চিত্রনাট্য যথাযথভাবে পরীক্ষা করা হচ্ছে। প্রিভিউ কমিটিতে এসব বিষয়ে লক্ষ রাখা হয়ে থাকে।

সকল চলচ্চিত্র মুক্তির আগে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ছাড়পত্র গ্রহণ বাধ্যতামূলক জানিয়ে মন্ত্রী বলেন, সমাজে নৈতিক অবক্ষয় সৃষ্টি করিতে পারে এমন দৃশ্য কর্তন ও সংশোধনসহ সেন্সর নীতিমালা অনুসরণপূর্বক কমিটি কর্তৃক ছাড়পত্র প্রদান করা হচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা