ছবি : সংগৃহিত
জাতীয়

রোহিঙ্গাদের নিয়ন্ত্রণে রাখা চ্যালেঞ্জ

সান নিউজ ডেস্ক : পাহাড়ে বিশাল একটা রোহিঙ্গা জনসংখ্যা রয়েছে জানিয়ে র‌্যাবের মহাপরিচালক এম খুরশীদ হোসেন বলেছেন, তাদের নিয়ন্ত্রণে রাখাটাই একটা চ্যালেঞ্জ। তারা বুঝতে পেরেছে এ দেশের মানুষ জঙ্গিবাদ বা সন্ত্রাসী কর্মকাণ্ড পছন্দ করে না। এজন্য এখন তারা ভিন্ন কৌশল নিয়েছে।

আরও পড়ুন : ফের বাড়লো বিদ্যুতের দাম

ভুয়া পাসপোর্ট তৈরি করে বিদেশ পালিয়ে যাচ্ছে জানিয়ে তিনি বলেন, তবে র‌্যাব এগুলো প্রতিরোধে কাজ করছে। যতই চেষ্টা করুক তাদের কোনো ধরনের অপকর্ম করতে দেওয়া হবে না। তাদের ব্যাপারে র‌্যাব সব সময়ই সতর্ক বলেও জানান তিনি।

সোমবার (৩০ জানুয়ারি) বিকেলে র‌্যাবের মহাপরিচালক রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা কলেজ মাঠে অসহায়-দুস্থদের মাঝে কম্বল বিতরণ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।

র‌্যাব ডিজি এম খুরশীদ হোসেন বলেন, রোহিঙ্গারা কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা দিয়ে বিভিন্নভাবে মানুষের ব্রেইন ওয়াশ করেছে। তরুণদের জঙ্গিবাদের পথে নিয়ে আসার জন্য একটা অপচেষ্টা চালাচ্ছে তারা।

আরও পড়ুন : একুশে বইমেলার পর্দা উঠছে বুধবার

তিনি আরও বলেন, বিচ্ছিন্নতাবাদী ও জঙ্গি সংগঠন তাদের (রোহিঙ্গা) পৃষ্ঠপোষকতা দিচ্ছে। তবে তারা (রোহিঙ্গারা) সফল হতে পারবে না। তাদের ব্যাপারে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময়ই সতর্ক রয়েছে।

ওই এলাকার সাধারণ জনগণকে সঙ্গে নিয়েই তাদের সব সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধ করা হবে বলেও জানান তিনি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন র‌্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার, উপ-অধিনায়ক মেজর হাসান মাহমুদ, সহকারী উপ-পরিচালক সঞ্জয় কুমার সরকারসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুন : বৃহস্পতিবার পাতাল রেলের উদ্বোধন

আয়োজিত অনুষ্ঠানে এক হাজার জন দুস্থ ও অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা