ছবি-সংগৃহীত
জাতীয়

দায়িত্ব নিলেন বিজিবির নতুন মহাপরিচালক

সান নিউজ ডেস্ক: বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মেজর জেনারেল একেএম নাজমুল হাসান।

আরও পড়ুন: আওয়ামী লীগ কখনো পালায় না

রোববার (২৯ জানুয়ারি) বিজিবি সদরদপ্তরে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। দায়িত্ব নেওয়ার পর তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ইউনিট প্রধানরা।

প্রসঙ্গত, গত ১৭ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিজিবির নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয় মেজর জেনারেল একেএম নাজমুল হাসানকে। এজন্য তার চাকরিও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করা হয়।

মেজর জেনারেল একেএম নাজমুল হাসান বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। ইতিপূর্বে তিনি জেনারেল অফিসার কমান্ডিং, ১১ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন।

সান নিউজ/জেএইচ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা