ছবি : সংগৃহিত
জাতীয়

অনিবন্ধিত পোর্টাল-আইপিটিভি গুজব ছড়ায়

সান নিউজ ডেস্ক : তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে গুজব ছড়ানোর ব্যাপারে জেলা প্রশাসকদের সতর্ক থাকার নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন : বেতন বাড়ছে জিপি-পিপিদের

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন ডিসিদের সাথে সভার পর এ কথা জানান তিনি।

ড. হাছান মাহমুদ বলেন, ‘জেলাপর্যায়ে অনেকগুলো অনিবন্ধিত অনলাইন পোর্টাল, আইপিটিভি আছে, ইউটিউব আছে। সেখানে যারা কাজ করে তারা আবার নিজেদের সাংবাদিক বলে পরিচয় দেন। এসব প্ল্যাটফর্মের মাধ্যমে ভুল-গুজব-বিভ্রান্তি ছড়ায়। এটি বড় চ্যালেঞ্জ।’

ডিসিদের এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘তারা যদি দেখেন কেউ বিভ্রান্তি, গুজব, অসত্য, ভুল ছড়িয়ে হানাহানি করছে, বা কারো বিরুদ্ধে ব্যক্তি আক্রমণ করে তা আবার অন্য এজেন্ডা বাস্তবায়নে ব্যবহার করছে, তবে তা ত্বরিৎ আমাদের জানাতে বলেছি।

আরও পড়ুন : তাদের মধ্যে আন্তরিকতার অভাব

তিনি আরও বলেন, সেই সাথে সত্য কী, তা প্রচার করতে বলেছি। গুজব সোশ্যাল মিডিয়াতে রটানো হলে সত্যটাও সোশ্যাল মিডিয়াতেই যেন বলা হয়, সে ব্যাপারে তাদের (ডিসি) বলা হয়েছে।’

আইপিটিভি বা অনলাইনে গুজবের প্রশ্নে হাছান মাহমুদ বলেন, ‘তারা চাইলেই ব্যবস্থা নিতে পারে না, প্রক্রিয়া আছে। বিটিআরসিকে জানাতে হয়। মনে রাখতে হবে- গুজব ছড়ায় দ্রুত, কিন্তু ব্যবস্থা নিতে অনেক সময় লাগে।’

আরও পড়ুন : বেসামরিক প্রশাসনের সঙ্গে কাজ করতে চায়

তথ্যমন্ত্রী দেশে নিবন্ধিত সংবাদমাধ্যমের সংখ্যা জানিয়ে বলেন, সর্বসাকুল্যে আমরা ১২টি আইপিটিভি, ১৭০টি অনলাইন, দৈনিক পত্রিকার অনলাইন ১৭০টি, টেলিভিশনের কয়েকটি অনলাইনকে রেজিস্ট্রেশন দিয়েছি। বাকিদের কারো রেজিস্ট্রেশন নেই বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা