জাতীয়

পবিত্র কুরআন অবমাননায় বাংলাদেশের তীব্র নিন্দা

সান নিউজ ডেস্ক : মুসলিমদের প্রধান ধর্মগ্রন্থ পবিত্র কুরআন অবমাননা করায় নেদারল্যান্ডসের এক উগ্র ডানপন্থি কর্মীকে তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।

আরও পড়ুন: ডিজিটাল বাংলাদেশ মেলা উদ্বোধন ডিজিটাল বাংলাদেশের সংযুক্তির মহাসড়ক

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়েছে।

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ এই ধরনের জঘন্য ঘটনার জন্য গভীর উদ্বেগ প্রকাশ করে এবং মুসলিমদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার যেকোনো কাজকে প্রত্যাখ্যান করে। বাংলাদেশ সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অযৌক্তিক উস্কানি ও ইসলামফোবিয়া বন্ধ করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানায়।

সম্প্রতি নেদারল্যান্ডস ও সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনা ঘটে। চরম ডানপন্থি একজন ডাচ রাজনীতিক ও ইসলামোফোবিক গ্রুপ পেগিডার নেতা এডুইন ওয়াগেনসভেল্ড গত রোববার নেদারল্যান্ডসের রাজধানী দ্য হেগে কুরআনের পৃষ্ঠা ছিড়ে ফেলেন। টুইটারে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুরআনের ছিড়ে ফেলা সেই পৃষ্ঠাগুলো আগুনে পুড়ছেন ওয়াগেনসভেল্ড।

আরও পড়ুন: টার্গেট অখ্যাত বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থী কমানোর প্রস্তাব!

এর একদিন আগে সুইডেনে উস্কানিমূলক ইসলামোফোবিক বিক্ষোভ হয়। সেখানে ড্যানিশ একজন চরমপন্থি কুরআনের একটি কপি পুড়ে ফেলে। পুলিশের অনুমতি নিয়েই এমন বিক্ষোভের আয়োজন করা হয়।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা