জাতীয়

ডিএমপিতে ৫ এডিসিকে বদলি

সান নিউজ ডেস্ক: ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার পাঁচজন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আরও পড়ুন: পল্লবী স্টেশনে থামবে মেট্রোরেল

মঙ্গলবার (২৪ জানুয়ারি) ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন দেওয়া হয়।

বদলিকৃত কর্মকর্তারা হলেন- ওয়ারী জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. কামরুল ইসলামকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সোয়াট টিম) সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগ, মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. এনামুল হক মিঠুকে ডিবি তেজগাঁও বিভাগে, ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার শাহাদত হোসেন সুমাকে ডিএমপির সদরদপ্তর ও প্রশাসন বিভাগে (সংযুক্ত)।

এছাড়া সিটি-স্পেশাল অ্যাকশন গ্রুপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস এম শামীমকে ডিএমপির ওয়ারী জোনে এবং ডিএমপির অপারেশন্স বিভাগের (অপারেশন্স-২) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রওশানুল হক সৈকতকে মতিঝিল জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা