ফাইল ছবি
জাতীয়

তাপমাত্রা আরও বাড়তে পারে!

সান নিউজ ডেস্ক: আগামী ২৪ ঘণ্টায় দেশের তামপাত্রা আরও বাড়ার আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন: শৃঙ্খলায় ঘাটতি থাকলে উন্নয়ন ম্লান হবে

রোববার (২২ জানুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা বেড়েছে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস। গতকাল সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল তেঁতুলিয়ায় ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। আজ সকালের দেশের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়িয়েছে তেঁতুলিয়া ও শ্রীমঙ্গলে ৮ ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ গত ২৪ ঘণ্টায় দেশে সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে প্রায় দেড় ডিগ্রি সেলসিয়াস। একই সঙ্গে আগামী কয়েকদিন দেশের তাপমাত্রা ক্রমশ বাড়বে। সর্বশেষ রেকর্ড করা সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে টেকনাফে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস।

আরও পড়ুন: ব্রাজিলের সেনাপ্রধান বরখাস্ত

এদিকে দেশের ১০ জেলায় শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। যা কিছু এলাকায় প্রশমিত হতে পারে। গতকালের তুলনায় দেশে শৈত্য প্রবাহের এলাকা কমেছে ১৩টি। গতকাল শৈত্য প্রবাহ ছিল ২৩টি জেলায়। আজ নওগাঁ, মৌলভীবাজার জেলাসসহ রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু শৈত্য প্রবাহ বয়ে যাচ্ছে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

তিনি আরও জানান, শেষরাত থেকে সকাল পর্যন্ত নদী অববাহিকায় কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশে আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা