জাতীয়
বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

আখেরি মোনাজাত শেষ 

সান নিউজ ডেস্ক: দেশবাসী ও বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম উম্মার শান্তি কামনা করে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয়েছে ।

আরও পড়ুন : কাতারে সড়ক দুর্ঘটনা, ৪ বাংলাদেশি নিহত

রোববার (১৫ জানুয়ারি) আখেরি মোনাজাত শুরু হয় সকাল ৯টা ৫৫ মিনিটে। প্রায় ২৫ মিনিট ধরে টঙ্গি তুরাগ তীরসহ আশপাশের কয়েক কিলোমিটার এলাকা ‘আমিন, আল্লাহুম্মা আমিন’ ধ্বনিতে মুখতির হয়ে ওঠে। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় লাখ লাখ হাত তুলে আকুতি জানান।

মোনাজাত পরিচালনা করেন কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের। দেশ, জাতি ও মানবতার জন্য দোয়া করছেন। বিশ্ব শান্তি ও কল্যাণ চেয়ে মহান আল্লাহর দরবারে পাপ থেকে মুক্তির মিনতি জানিয়েছেন।

সকাল ১০টা ২০ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। মোনাজাতের সময় যে যেখানে দাঁড়িয়ে বা বসেছিলেন সেখান থেকে হাত তোলেন আল্লাহর দরবারে। অনেকে কান্নায় বুক ভাসান। মোবাইল ফোনে ও স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ-বিদেশের আরও কোটি মানুষ একসঙ্গে হাত তোলেন আল্লাহর দরবারে।

আরও পড়ুন: বিশ্বজুড়ে কমেছে মৃত্যু

আখেরি মোনাজাত উপলক্ষে উত্তরা, টঙ্গী, গাজীপুরসহ চারপাশের এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠান, কলকারখানা, মার্কেট, বিপণিবিতান, অফিসসহ সবকিছু ছিল বন্ধ।

সকালে বাদ ফজর ইজতেমা ময়দানে মুসল্লিদের উদ্দেশে হেদায়েতি বয়ান পেশ করেন কাকরাইলের সুরা সদস্য ক্কারী মোহাম্মদ জোবায়ের। আখেরি মোনাজাতের আগে বিশেষ বয়ান করেন ভারতের মাওলানা আবদুর রহমান, পরে তা বাংলায় অনুবাদ করেন আবদুল মতিন। আর আখেরি মোনাজাতের মধ্য দিয়ে এবারের ইজতেমার প্রথম পর্বের সমাপ্তি ঘটে।

আরও পড়ুন : বিশ্ব ইজতেমা: আখেরি মোনাজাত রোববার বন্ধ থাকবে যেসব সড়ক

বিশ্ব ইজতেমা চারদিন বিরতির পর ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের শুরু হবে। আগামী ২২ জানুয়ারি প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা