ছবি : সংগৃহিত
জাতীয়
বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

সকাল ১১ টায় আখেরি মোনাজাত

সান নিউজ ডেস্ক : বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাত আর মাত্র দুই ঘণ্টা পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। হজের পরেই মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহৎ জামায়েত হয় টঙ্গীর তুরাগ তীরের নির্ধারিত ময়দানে।

আরও পড়ুন : কাতারে সড়ক দুর্ঘটনা, ৪ বাংলাদেশি নিহত

টঙ্গীর তুরাগ তীর ইজতেমা ময়দানে ইসলামের মর্মবাণী সর্বত্র পৌঁছে দেওয়ার লক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লিরা দলে দলে ছুটে আসছেন। ইজতেমার আখেরি মোনাজাতের আগে গোটা টঙ্গী মুখরিত হয়ে উঠে দেশ-বিদেশের মুসল্লিদের পদচারণায়।

সকাল থেকে রাত পর্যন্ত অবিরাম চলছে বিভিন্ন ভাষায় বয়ান। দেশ-বিদেশের খ্যাতনামা আলেমরা বিভিন্ন বিষয়ে বয়ান করছেন।

ধর্মপ্রাণ মুসল্লিরা মনোনিবেশ করে ঈমান, আখলাক ও দ্বীনের বিভিন্ন বয়ান শোনেন। এরই মধ্যে পবিত্র কোরআন-হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ বয়ানের মধ্য দিয়ে ইজতেমার তিনদিন অতিবাহিত হয়।

আরও পড়ুন : অস্ট্রেলিয়াকে হারালো বাংলাদেশ

রোববার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত। আর এর মধ্যে দিয়ে শেষ হবে তাবলিগ জামাত আয়োজিত ৫৬তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।

ইজতেমা ময়দানের বিদেশীদের জন্য পূর্বপাশে বিশেষভাবে স্থাপিত মোনাজাত মঞ্চ থেকে এ মোনাজাত অনুষ্ঠিত হবে।

ইজতেমার আয়োজকরা ধারণা করছেন, বিশেষ এ তাৎপর্যপূর্ণ মোনাজাতে প্রায় ৩০ লাখ মুসল্লি অংশ নেবেন। এর আগে অনুষ্ঠিত হবে হেদায়েতি বয়ান। হেদায়েতি বয়ান করবেন মাওলানা ইবরাহিম দেওলা।

আরও পড়ুন : পুলিশ আক্রমণকারী নয়, আক্রান্ত

আখেরি মোনাজাতে অংশ নিতে রোববার ভোর থেকেই টঙ্গীর ইজতেমা ময়দানে মুসল্লিদের ঢল ছুটেছে। অনুষ্ঠানকে কেন্দ্র করে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা।

সরেজমিনে, শনিবার (১৪ জানুয়ারি) সন্ধ্যার পর থেকে গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা থেকে বিভিন্ন যানবাহনে করে মুসল্লিরা ইজতেমা ময়দানের দিকে যাচ্ছেন।

শনিবার রাত ১২টা থেকে যানবাহন চলাচল বন্ধ থাকায় রোববার ভোর ৪টা থেকেই মুসল্লিরা ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে ইজতেমা ময়দানের দিকে ছুটে যাচ্ছেন। অনেক মুসল্লি পায়ে হেঁটে ইজতেমা ময়দানে গিয়ে ফজরের নামাজ আদায় করেছেন।

আরও পড়ুন : আখেরি মোনাজাত রোববার, বন্ধ থাকবে যেসব সড়ক

আখেরি মোনাজাতে নিরাপত্তার বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম বলেন, আখেরি মোনাজাতের পর মুসল্লিদের বাড়ি ফেরা পর্যন্ত ইজতেমা ময়দানসহ আশপাশের এলাকায় প্রায় ১০ হাজার পুলিশ নিয়োজিত থাকবে।

এছাড়া সাদা পোশাকে মুসল্লিদের বেশে পুলিশ মোতায়েন করা আছে। তারা যেন খুব দ্রুত এবং নিরাপদে ময়দান ত্যাগ করতে পারে তার জন্য বাস, ট্রেনসহ সব ধরণের যানবাহনের ব্যবস্থা রয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা