ছবি : সংগৃহিত
জাতীয়
বিশ্ব ইজতেমা প্রথম পর্ব

আখেরি মোনাজাত রোববার, বন্ধ থাকবে যেসব সড়ক

সান নিউজ ডেস্ক : চলতি বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতকে ঘিরে গাজীপুরের কয়েকটি রুটে যান চলাচল বন্ধ থাকবে।

আরও পড়ুন : ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু

শনিবার (১৪ জানুয়ারি) সাংবাদিকদের এ তথ্য জানান মহানগর পুলিশ কমিশনার মোল্যা নজরুল ইসলাম।

তিনি বলেন, আখেরি মোনাজাতে মুসল্লিদের অংশগ্রহণ নির্বিঘ্ন করতে আবদুল্লাহপুর হয়ে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত সড়ক বন্ধ থাকবে।

একই কারণে কামারপাড়া থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের দুদিক এবং টঙ্গী স্টেশন রোড থেকে পূবাইল পর্যন্ত সড়কেও যান চলাচল বন্ধ থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : নতুন বইয়ে অসাধারণ সাড়া পেয়েছি

শুক্রবার (১৩ জানুয়ারি) আম বয়ানের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্ব শুরু হয়। আজ এ পর্বের দ্বিতীয় দিন। রোববার প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে প্রথম পর্বের বিশ্ব ইজতেমা শেষ হবে।

বিশ্ব ইজতেমা চারদিন বিরতির পর ২০ জানুয়ারি দ্বিতীয় পর্বের শুরু হবে। আগামী ২২ জানুয়ারি প্রথম প্রহরে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমার সমাপ্তি হবে।

ইজতেমার মাঠকে এবার ৯১টি খিত্তায় ভাগ করা হয়েছে। বিভিন্ন জেলার মুসল্লিরা তাদের নিজ নিজ জেলার খিত্তায় অবস্থান নিচ্ছেন।

আরও পড়ুন : স্বচ্ছ, গ্রহণযোগ্য নির্বাচন করতে চাই

১৬০ একর খোলা ময়দানে বাঁশের খুঁটির ওপর পাটের চট দিয়ে টানানো হয়েছে বিশাল প্যান্ডেল। তবে বিদেশি মেহমানদের জন্য টিন দিয়ে করা হয়েছে আবাসস্থল।

সারা বিশ্বের ৬৫ দেশের প্রায় সাড়ে পাঁচ হাজার বিদেশি মেহমান ইজতেমা ময়দানে উপস্থিত হয়েছেন বলে জানিয়েছে জেলা প্রশাসনের মিডিয়া কন্ট্রোল রুম।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা