জাতীয়

অভিনন্দন জানাল মার্কিন দূতাবাস

সান নিউজ ডেস্ক: স্মার্ট বাংলাদেশের নতুন সংযোজন মেট্রোরেল বলে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খুলেছে আরেকটি স্বপ্নের দুয়ার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে মেট্রোরেল। ঢাকায় মেট্রোরেল উদ্বোধনের মাধ্যমে গণপরিবহনখাতে যে বিপ্লবের সূচনা হয়েছে সে জন্য বাংলাদেশকে অভিনন্দন জানিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

আরও পড়ুন : মেট্রোরেলে প্রধানমন্ত্রীর ভাবমূর্তি উজ্জ্বল হবে

বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১২টা ৪০ মিনিটে দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে এ অভিনন্দন জানানো হয়।

পোস্টে বলা হয়েছে, ‘ঢাকায় দেশের প্রথম মেট্রোরেল উদ্বোধনের জন্য বাংলাদেশকে অভিনন্দন!’

পাশপাশি এ পোস্টে মেট্রোরেলে নিয়োগকৃত ছয় নারী চালককেও অভিবাদন জানিয়েছে দূতাবাস। এতে বলা হয়, ‘আমরা মারিয়াম আফিজাসহ মেট্রো ট্রেনের ছয় নারী চালককে অভিবাদন জানাই।’

বুধবার (২৮ ডিসেম্বর) দুপুরে দেশের প্রথম বৈদ্যুতিক গণপরিবহন মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মেট্রোরেলের স্বপ্নযাত্রা শুরু হয় ২০১২ সালের ১৮ ডিসেম্বর। এদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একনেক সভায় এ মেগা প্রকল্পটির অনুমোদন দেন। এছাড়া ঢাকার প্রথম মেট্রোরেল লাইন (উত্তরা-মতিঝিল) নির্মাণ কাজ শুরু হয় ২০১৬ সালের ২৬ জুন।

আরও পড়ুন : দুর্নীতি না পেয়ে ভাড়া নিয়ে কথা

প্রাথমিক পর্যায়ে জনসাধারণের জন্য স্বপ্নের এ বাহনের দ্বার খুলল শুধু উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত। আপাতত সীমিত যাত্রী নিয়ে চলবে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা