জাতীয়

দুর্নীতিতে জড়িত বিচারকদের ছাড় নয়

সান নিউজ ডেস্ক: দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেছেন, এ ধরনের অপকর্মের সঙ্গে কেউ জড়িত থাকলে তাকে কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।

আরও পড়ুন: তুরস্কের বৃহত্তর বিনিয়োগ প্রত্যাশা

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট মিলনায়তনে সারাদেশে কর্মরত জেলা ও দায়রা জজ এবং সমপর্যায়ের কর্মকর্তাগণের উদ্দেশ্যে অভিভাষণে তিনি এসব কথা বলেন।

প্রধান বিচারপতি বলেন, আইনজীবীরা বারবার সময় আবেদন করলেই তা যেন গ্রহণ করা না হয় সেদিকে সচেষ্ট থাকতে হবে। অযথা শুনানি মুলতবি করলে বিচার প্রার্থীদের হয়রানি বাড়ে। বিচার প্রার্থীদের দুর্ভোগ লাঘবে জেলা জজদের আইনানুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে। বিচারকদের সুশৃঙ্খলভাবে কোর্ট পরিচালনা করতে হবে।

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে তুষারঝড়: নিহত বেড়ে ৫৬

সম্প্রতি কয়েকটি জেলা আদালতে আইনজীবীদের সঙ্গে বিচারকদের বাহাসের ঘটনা ঘটে। এগুলো প্রধান বিচারপতির নজরে আনেন জেলা জজরা। তখন প্রধান বিচারপতি বলেন, কোর্টের ডেকোরাম সকলকে বজায় রাখতে হবে। কোনো বিচারকের সঙ্গে কোনো ধরনের অসৌজন্যমূলক আচরণের ঘটনা ঘটলে তা প্রধান বিচারপতিকে অবহিত করতে হবে। কোর্টের ভাবমূর্তি ও মর্যাদা রক্ষায় সকলকে সচেষ্ট থাকতে হবে।

অভিভাষণ অনুষ্ঠানে আপিল বিভাগের সব বিচারপতি বক্তব্য রাখেন। ৩২০ জন জেলা জজ পদ মর্যাদার কর্মকর্তা অভিভাষণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

অপ্রতিমের মৃত্যুতে শোবিজ তারকাদের ক্ষোভ

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা