ফাইল ফটো
জাতীয়

ডিএমপির ৭ থানা পেল নতুন ওসি

সান নিউজ ডেস্ক : রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ৭ থানার অফিসার ইনচার্জ (ওসি) বদলি করা হয়েছে।

আরও পড়ুন : শীতে রাজধানীজুড়ে বৃষ্টি

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষর করা এক অফিস আদেশে সোমবার (২৬ ডিসেম্বর) এ বদলি করা হয়।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) ডিএমপির গণমাধ্যম শাখা থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

ওসি বদলিকৃত ৭টি থানা হচ্ছে- উত্তরা পশ্চিম, মিরপুর মডেল, ওয়ারী, ভাষানটেক, ভাটারা, বিমানবন্দর ও নিউমার্কেট থানা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী মেট্রোরেলের প্রথম যাত্রী, চালক মরিয়ম

ডিএমপি অফিস আদেশ সূত্রে, উত্তরা পশ্চিম থানার ওসি মোহাম্মদ মহসীনকে মিরপুর মডেল থানায়, মিরপুর মডেল থানার ওসি মোস্তাজিরুর রহমানকে ওয়ারী থানায়, ভাষানটেক থানার ওসি আবুল বাশার মুহাম্মদ আসাদুজ্জামানকে ভাটারা থানায়, ডিএমপির লজিস্টিক বিভাগ বিভাগ ইন্সপেক্টর জানে আলম মুনশীকে ভাষানটেক থানার ওসি হিসেবে, ওয়ারী থানার ওসি মো. কবির হোসেন হাওলাদারকে গোয়েন্দা মতিঝিল বিভাগের ইন্সপেক্টর হিসেবে, লাইনওআর এর নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ মাসুদ আলমকে উত্তরা পশ্চিম থানার ওসি হিসেবে, দক্ষিণখান থানার ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হককে বিমানবন্দর থানায় ওসি হিসেবে, বিমানবন্দর থানার ওসি মো. মনিরুল ইসলামকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগে এবং নিউমার্কেট থানার ওসি মো. আব্দুল লতিফকে অপারেশন বিভাগে ইন্সপেক্টর হিসেবে বদলি করা হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা