বড়দিনে নিরাপত্তা হুমকি নেই : পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন (ছবি : সংগৃহিত)
জাতীয়

বড়দিনে কোনো নিরাপত্তা হুমকি নেই

সান নিউজ ডেস্ক : বড়দিনে সুনির্দিষ্ট কোনো নিরাপত্তা হুমকি নেই জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, তবে, অপ্রীতিকর এবং অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক অবস্থানে রাখা হয়েছে।

আরও পড়ুন : বড়দিন উপলক্ষে নিরাপত্তা জোরদার

শনিবার (২৪ ডিসেম্বর) রাতে রাজধানীর কাকরাইল চার্চে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইজিপি বলেন, ‘বড়দিনের উৎসব শুরু হয়েছে শনিবার থেকেই। সারা দেশে নিরাপত্তা দিচ্ছে পুলিশ। এই দিনে আমাদের কাছে সুনির্দিষ্ট কোনো হুমকি নেই। হলি আর্টিজানের ঘটনার পর দেশে উল্লেখযোগ্য তেমন কোনো হামলার ঘটনা ঘটেনি। উগ্র গোষ্ঠী বা তৃতীয় কোনো পক্ষ যেন সুযোগ না দিতে পারে, সেজন্যই আমরা নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।’

আরও পড়ুন : দশমবারের মতো সভাপতি শেখ হাসিনা

পুলিশ প্রধান আরও বলেন, ‘খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড় উৎসব শুরু হয়েছে। এই উৎসবে নিরাপত্তা দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা নিয়োজিত আছেন। আয়োজকদের সঙ্গে যোগাযোগ রেখে প্রতিটি ভেন্যু ও এলাকায় নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।

উৎসবমুখর পরিবেশে যেন দিনটি পালিত হয়, আমাদের সব প্রচেষ্টা সেটাকে ঘিরেই। কেননা, প্রধানমন্ত্রী বলেছেন, ধর্ম যার যার উৎসব সবার। আমরা অসাম্প্রদায়িক বাংলাদেশে একসঙ্গে বসবাস করি।’

আরও পড়ুন : রাজশাহী নগর পুলিশ পেল নতুন কমিশনার

তিনি আরও বলেন, ‘মুসলমান ও হিন্দুদের ধর্মীয় অনুষ্ঠান যেভাবে উৎসবমুখর পরিবেশে হয়ে থাকে, তেমনভাবে খ্রিষ্টান ধর্মাবলম্বী ভাইবোনদের অনুষ্ঠান পালন হয়ে থাকে। তাদের উৎসবেও যেকোনো সহযোগিতা নিয়ে আমরা পাশে দাঁড়াবো।

উৎসব শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে যেন সম্পন্ন হয়, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিটি সদস্যকে নির্দেশনা দেওয়া আছে বলেও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা