সংগৃহীত ছবি
জাতীয়

সম্মেলনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের উদ্বোধন করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন: বৃদ্ধাশ্রমে অগ্নিকাণ্ডে নিহত ২০

শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন তিনি। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন প্রধানমন্ত্রী ।

এ সময় মিছিল ও সরকারের উন্নয়নের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে উঠে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকাগুলো।গায়ে লাল সবুজের টিশার্ট ও মাথায় ক্যাপ পড়ে দেশের বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীদের আসতে দেখা গেছে।

আরও পড়ুন: তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্র

প্রথমে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব জেলার নেতাদের নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। এরপর ২৫ মিনিট ধরে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

এর আগে সকাল ৭টায় সম্মেলনস্থলে প্রবেশের জন্য গেট খুলে দেওয়া হয়। ছোট ছোট মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি ও কালিমন্দির গেট দিয়ে সোহরাওয়ার্দী উদ্যানে ঢুকতে দেখা যায় কাউন্সিলর ও ডেলিগেটদের।

আরও পড়ুন: আরও ৩৯ হাসপাতালে ভর্তি

সম্মেলনে দলের বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করবেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বাগত বক্তব্য দেবেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক শেখ ফজলুল করিম সেলিম।

এবারের আওয়ামী লীগের জাতীয় সম্মেলন সফল করতে ১১টি উপকমিটি কাজ করছে। কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা রাতদিন পরিশ্রম করে সব প্রস্তুতি সম্পন্ন করেছেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা