রোহিঙ্গাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত : প্রধানমন্ত্রী শেখ হাসিনা ( ছবি সংগৃহিত)
জাতীয়

রোহিঙ্গাদের ফিরে যাওয়া উচিত

সান নিউজ ডেস্ক : রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফিরে যাওয়া উচিত উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমার রোহিঙ্গাদের দেশ এবং তারা সে দেশের অধিবাসী।

আরও পড়ুন : নতুন ৩ বিচারপতি নিয়োগ

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশে চীনের বিদায়ী রাষ্ট্রদূত লি জিমিং প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব কথা বলেন শেখ হাসিনা।

এসময় সরকার প্রধান আরও বলেন, তারা এখন খাদ্য নিরাপত্তাসহ বিভিন্ন কারণে আমাদের জন্য বিশাল বোঝায় পরিণত হয়ে আছে।

আরও পড়ুন : বিমানের এমডি হলেন শফিউল আজিম

মানবিক কারণে আমরা তাদেরকে আশ্রয় দিয়েছিলাম জানিয়ে করে প্রধানমন্ত্রী বলেন, এখন তাদের নিজ দেশে চলে যাওয়া উচিত।

মিয়ানমার তাদের নাগরিকদের নিজ দেশে ফিরিয়ে নেবে বলেও আশাবাদ ব্যক্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আরও পড়ুন : ঢাকার পাশে থাকতে প্রস্তুত ভারত

চীনা রাষ্ট্রদূত লি জিমিং বৈঠকে আশা প্রকাশ করেন, আগামী বছর রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু হতে পারে। রোহিঙ্গারা আগামী বছর নিজ দেশে যাওয়া শুরু করবে বলেও জানান তিনি।

আরও পড়ুন : জানুয়ারি-২০২৪ : প্রথম সপ্তাহে নির্বাচন

সাংবাদিকদের বৈঠক শেষে ব্রিফ করেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব কেএম শাখাওয়াত মুন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা