জাতীয়

নতুন ৩ বিচারপতি নিয়োগ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন তিন বিচারপতিকে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: সন্ত্রাসী কর্মকাণ্ড হ‌লে ছাড় নয়

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাষ্ট্রপতির নির্দেশক্রমে আইন মন্ত্রণালয় এর আইন ও বিচার বিভাগ থেকে জারি করা হয় নিয়োগের প্রজ্ঞাপন।

তিন বিচারপতি হলেন— মো. আশফাকুল ইসলাম, মো. আবু জাফর সিদ্দিকী ও জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন: পরমাণু অস্ত্রের ঝুঁকি বাড়ছে

গেজেটে বলা হয়, বাংলাদেশের সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি হাইকোর্ট বিভাগে কর্মরত তিনজন বিচারপতিকে তাদের শপথগ্রহণের তারিখ থেকে আপিল বিভাগের বিচারপতি নিয়োগ করিয়াছেন। এ নিয়োগ শপথগ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।

সুপ্রিমকোর্ট প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাদের শপথ পড়াবেন।

আরও পড়ুন: পুলিশ ব্যবস্থা নিতে বাধ্য হয়েছিল

প্রধান বিচারপতিসহ আপিল বিভাগে বর্তমানে ৬ জন বিচারপতি রয়েছেন। নতুন তিন বিচারপতি নিয়োগের মাধ্যমে আপিল বিভাগে বিচারপতির সংখ্যা দাঁড়ালো ৯ জনে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা