পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান (ফাইল ছবি)
জাতীয়

দেশে ডলারের সংকট নেই

সান নিউজ ডেস্ক: সারা বিশ্বে মূল্যস্ফীতি কমে আসছে। গত তিন মাসে বাংলাদেশেও মূল্যস্ফীতি কিছুটা কমেছে। আশা করি ডিসেম্বর মাসে আরও কমবে। তাই টাকা থাকলেই অপচয় করা যাবে না। দেশে ডলারের সংকট নেই তবে ঘাটতি আছে। নতুন বছরের মার্চ কিংবা এপ্রিলে দেশে ডলারের ঘাটতি থাকবে না বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।

আরও পড়ুন: দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে

তিনি বলেন, আমাদের দেশে কোনো খাদ্য ঘাটতি নেই। মাঠ ভরা ফসল আর গোলা ভরা ধান আছে আমাদের। হাওর আর নদী ভরা মাছ আছে, গোয়াল ভরা গরু আছে। ফুলকপি, বাঁধাকপির ক্ষেত আছে। আমাদের সব কিছু আছে। সুতরাং কোনো সমস্যা হবে না।

শনিবার (০৩ ডিসেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে দুই দিন ব্যাপী জেলা স্টেডিয়ামে কুস্তি খেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন- সুনামগঞ্জের জেলা প্রশাসক মো.জাহাঙ্গীর হোসেন, পৌর মেয়র নাদের বখত, স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মো. জাকির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক দেওয়ান ইমদার রেজা চৌধুরী প্রমুখ।

আরও পড়ুন: গাড়ি চাপায় নারী নিহতের ঘটনায় মামলা

প্রসঙ্গত, দুই দিনের কুস্তি প্রতিযোগিতায় সুনামগঞ্জ সদর, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, জামালগঞ্জ ও শান্তিগঞ্জ উপজেলার পাঁচটি টিম অংশগ্রহণ করে। রোববার ফাইনাল খেলা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা