জাতীয়

যেখানে অনুমতি সেখানেই সমাবেশ

সান নিউজ ডেস্ক: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, ১০ ডিসেম্বর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার কোনো তথ্য নেই। যেখানে অনুমতি দেওয়া হয়েছে সেখানেই তারা (বিএনপি) সমাবেশ করবে।

আরও পড়ুন: অভিবাসীদের ফেরত পাঠাল সাইপ্রাস

শনিবার (৩ ডিসেম্বর) সকালে রাজারবাগ পুলিশ লাইন্সের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন।

পুলিশ অডিটোরিয়ামে বাহিনীটিতে কর্মরত সদস্যদের সন্তানদের মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে তিনি আরও বলেন, যেকোনো রাজনৈতিক কর্মসূচি পালন করা দলগুলোর গণতান্ত্রিক অধিকার। আমরা সেভাবেই বিএনপিকে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার অনুমতি দিয়েছি। মূলত নয়াপল্টনে সমাবেশ করলে যানজট ও নাগরিক দুর্ভোগ সৃষ্টি হবে। তাই ওই স্থানের পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে। তারা সেখানে সমাবেশ করবে বলে আমরা আশা করছি এবং সে ক্ষেত্রে সমাবেশের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য যা যা করার আমরা সবকিছুই করবো।

আরও পড়ুন: ময়মনসিংহে আওয়ামী লীগের সম্মেলন

সাংবাদিকদের অপর প্রশ্ন তিনি বলেন, ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে কোনো ধরনের নাশকতার আগাম তথ্য নেই। তারপরও আমরা গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছি। সমাবেশের সার্বিক নিরাপত্তা কীভাবে নিশ্চিত করা যায় সে বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা