জাতীয়

রাজস্ব আদায়ে ঘাটতি ৬০০০ কোটি টাকা

সান নিউজ ডেস্ক: জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে ভাটার টান লেগেছে। চলতি (২০২২-২৩) অর্থবছরের প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের নেতিবাচক ধারা অব্যাহত রয়েছে। প্রথম তিন মাসের ধারাবাহিকতায় অক্টোবরেও রাজস্ব আদায়ে ঘাটতিতে পড়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ অবস্থার জন্য করোনা মহামারি পরবর্তী চলমান বৈশ্বিক অর্থনৈতিক সংকটকে দায়ী করছেন এনবিআর কর্মকর্তারা।

আরও পড়ুন: জাভায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৬২

অর্থবছরের চতুর্থ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে ২ হাজার ৩৪৯ দশমিক ৯২ কোটি টাকা কম আদায় করেছে এনবিআর। এর ফলে অর্থবছরের প্রথম চার মাসে ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪০৪ দশমিক ৮৭ কোটি টাকা।

এই অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৭০ হাজার কোটি টাকা। যদিও অর্থনীতিবিদরা এই লক্ষ্যমাত্রাকে অস্বাভাবিক বলছেন। তাদের মতে, অর্থবছর শেষে বড় ধরনের ঘাটতি থাকবে।

এনবিআরের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) এনবিআর রাজস্ব আদায় করেছে ৯০ হাজার ৯০১ দশমিক ৯৯ কোটি টাকা। লক্ষ্য ছিল ৯৭ হাজার ৩০৬ দশমিক ৮৬ কোটি টাকা। অর্থাৎ ছয় হাজার ৪০৪ দশমিক ৮৭ কোটি টাকা ঘাটতি রয়েছে।

বিগত অর্থবছরের প্রথম চার মাসে ৭৯ হাজার ৬৬২ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। সে হিসাবে গত অর্থবছরের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৪ দশমিক ৭৭ শতাংশ।

আরও পড়ুন: চীনে কারখানায় অগ্নিকাণ্ড, নিহত ৩৬

এই চার মাসে আমদানি ও রপ্তানি থেকে রাজস্ব লক্ষ্যমাত্রা ছিল ৩৪ হাজার ৭৩৯ দশমিক ৮৬ কোটি টাকা, আদায় হয়েছে ২৯ হাজার ৯৩৬ দশমিক ৮৭ কোটি টাকার। লক্ষ্যমাত্রার চেয়ে কম আদায় হয়েছে ১৩ দশমিক ৮৩ শতাংশ। গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।

স্থানীয় পর্যায়ে মূসক লক্ষ্যমাত্রার ৯৯ দশমিক ৮৮ শতাংশ আদায় করতে পেরেছে এনবিআর। ৪ মাসে মূসক আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৪ হাজার ২২৫ কোটি। আদায় হয়েছে ৩৪ হাজার ১৮৪ কোটি টাকার মূসক৷

আরও পড়ুন: মৃত্যুতে শীর্ষে ফ্রান্স

অন্যদিকে আয়করে লক্ষ্যমাত্রার চেয়ে ১ হাজার ৫৬১ কোটি টাকা কম আদায় হয়েছে। চার মাসে এই খাত থেকে এসেছে ২৬ হাজার ৭৮০ কোটি টাকা। এই আয় গত অর্থবছরের তুলনায় ১২ দশমিক ১৭ শতাংশ বেশি।

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা