পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ
জাতীয়

রুশ পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফর বাতিল

সান নিউজ ডেস্ক: রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বাংলাদেশ সফর বাতিল করা হয়েছে। রোববার (২০ নভেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন: আগামীতে ভারত থেকে তেল আমদানি

ভারত মহাসাগরের উপকূলীয় দেশগুলোর সহযোগিতা সংস্থা ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) মন্ত্রীপর্যায়ের সম্মেলনে যোগ দিতে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের ঢাকা আসার কথা ছিল।

তবে শেষ মুহূর্তে ঢাকাস্থ রুশ দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে, রুশ পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় আসতে পারছেন না। তার পরিবর্তে ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেকসান্দর মান্তিতস্কি আইওআরএ সম্মেলনে প্রতিনিধিত্ব করবেন।

এর আগে সের্গেই ল্যাভরভের ঢাকা সফর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের চূড়ান্ত প্রস্তুতি নেওয়া হয়েছিল। বাংলাদেশের পক্ষ থেকে সেই বৈঠকে কী কী বিষয় তুলে ধরা হবে, সেটাও ঠিক হয়েছিল।

আরও পড়ুন: মাহাথিরের পরাজয়, জামানত বাজেয়াপ্ত

ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) বর্তমান চেয়ার বাংলাদেশ। ২৩ সদস্য দেশের এ সংস্থার মন্ত্রীপর্যায়ের সম্মেলন আগামী ২৩-২৪ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে। এতে যোগ দেওয়ার কথা ছিল রুশ পররাষ্ট্রমন্ত্রীর।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা