বাংলাদেশের বিপদে পাশে আছে ভারত : আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি
জাতীয়

বাংলাদেশের বিপদে পাশে আছে ভারত

সান নিউজ ডেস্ক : আসাম রাজ্যের বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারি জানিয়েছেন, মুক্তিযুদ্ধে ভারত যেভাবে পাশে ছিল, এখনো যেকোনো বিপদে বাংলাদেশের পাশে থাকবে।

আরও পড়ুন : ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃত্বের প্রতীক

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন আসামের বিশ্বজিৎ দাইমারি।

আসাম বিধানসভার স্পিকার বিশ্বজিৎ দাইমারির নেতৃত্বে রাজ্য সরকারের ৬২ সদস্যের একটি প্রতিনিধি দল পাঁচ দিনের সফরে বাংলাদেশে এসেছেন।

আরও পড়ুন : দ্বিগুণ খাদ্য মজুত আছে

সফরকারী দল আখাউড়া চেকপোস্টে এলে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক প্রণয় চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মোহাম্মদ শাহীন ও আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা তাদের স্বাগত জানান।

স্পিকার দাইমারি বলেন, মহাভারতে আসাম ও বাংলাদেশ এক ছিল। আমরা এখন জানতে এসেছি এখানকার সংসদীয় প্রক্রিয়া ও ব্যবস্থা কেমন? সংসদ সদস্যরা মানুষের সমস্যাগুলো কীভাবে সংসদে উপস্থাপন করে সমাধানের ব্যবস্থা করেন।

আরও পড়ুন : বাংলাদেশ-জিসিসি সমঝোতা স্বাক্ষর

এই সফরের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক জোরদার হবে জানিয়ে স্পিকার আরও বলেন, আগে আসামে মানুষের জীবিকা ছিল কৃষি। এখন ব্যবসাটায় মূল। এই সফরের বাণিজ্যিক সুফল পাবে আসামের যুব সমাজ।

আরও পড়ুন : অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামালের সঙ্গে দুই দেশের বাণিজ্য ও সংস্কৃতি বিনিময়সহ বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন প্রতিনিধি দলটি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা