জাতীয়

অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি, আমাদের তিন মাসের আমদানির যে খরচ সেটা হাতে রেখেই আমরা খরচ করেছি। এখন যে রিজার্ভ আছে তা দিয়ে পাঁচ মাসের খরচ মেটানো যাবে।

আরও পড়ুন: দেশের ইতিহাস-ঐতিহ্যে জড়িয়ে আছে ঢাবি

আগামী ২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২৩তম জাতীয় কাউন্সিলকে সামনে রেখে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গণভবনে উপদেষ্টা পরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে।

শনিবার (১৯ নভেম্বর) সকাল ১০টার পর গণভবনে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য উপস্থিত আছেন।

রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রী বলেন, আমরা ভ্যাকসিন, করোনা মোকাবিলায় সরঞ্জাম বিদেশ থেকে কিনে বিনা পয়সায় মানুষকে দিয়েছি। ভোজ্য তেল, জ্বালানি, গম, ভুট্টসহ প্রয়োজনীয় খদ্যশস্য কিনেছি। অনেক উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছি। আমাদের তিন মাসের আমদানির যে খরচ সেটা হাতে রেখেই আমরা খরচ করেছি। এখন যে রিজার্ভ আছে তা দিয়ে পাঁচ মাসের খরচ মেটানো যাবে।

প্রধানমন্ত্রী বলেন, ‘২১ বছর পর আমরা ক্ষমতায় আসি। এরপর আমাদের চেষ্টা ছিল বাংলাদেশের মানুষের আর্থ-সামাজিক উন্নতি আমরা কীভাবে করবো। ’

জিয়ার আমলের নির্বাচনের বিষয়ে শেখ হাসিনা বলেন, ‘তখন নির্বাচন বলতে কিছু ছিল না। ক্যান্টনমেন্টে বসে দল তৈরি করা হয়। দুই-তৃতীয়াংশ ভোটে জিতে সেই দলকে অবৈধভাবে ক্ষমতায় আনার জন্য ভোট ঢাকাতি, ভোট চুরি করা হয়। কিছু এলিট শ্রেণিকে চাপ দিয়ে অর্থ দিয়ে তারা দলে ভেড়াতো। এই ছিল তাদের রাজনীতি। ’

শেখ হাসিনা বলেন, ‘সে সময় গণতন্ত্র বা গণতান্ত্রিক অধিকার মানুষের ছিল না। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর এই প্রক্রিয়াটা শুরু করি। নির্বাচনে যতটুকু স্বচ্ছতা, জবাবদিহিতা সৃষ্টি হয়েছে, তা আমাদেরই আন্দোলনের ফসল। ’

আরও পড়ুন: শনাক্তে শীর্ষে জাপান, মৃত্যুতে যুক্তরাষ্ট্র

তিনি বলেন, ‘বিএনপি দ্বিতীয়বার জামায়তকে নিয়ে ক্ষমতায় এসে দুর্নীতি, খুন, সন্ত্রাস, মানি লন্ডারিং-এমন কোনো অপরাধ নেই যে করেনি। ’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা