জাতীয়

দেশে বেড়ে গেছে কিশোর অপরাধ

সান নিউজ ডেস্ক: বাংলাদেশ ওয়ার্কাস পাটির সভাপতি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, দেশে কিশোর অপরাধ বেড়ে গেছে।

আরও পড়ুন: মানুষের আয় বেড়েছে

বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে সভায় সম্প্রতি কিশোর অপরাধীর সংখ্যা বাড়ায় উদ্বেগ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। যে কারণে ধারণ ক্ষমতার তুলনায় কয়েকগুণ বেশি অপরাধী এখন সরকারি শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে রয়েছে। কমিটির পক্ষ থেকে শিশু উন্নয়ন কেন্দ্র বাড়ানোর পরামর্শ দেওয়া হয়।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, শিবলী সাদিক, বদরুদ্দোজা ফরহাদ হোসেন ও আরমা দত্ত উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বৈঠকে যোগদান করেন।

আরও পড়ুন: ডেঙ্গুতে আক্রান্ত আরও ৬৮৫

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকের কার্যপত্রের তথ্য অনুযায়ী, সমাজসেবা অধিদপ্তরের আওতায় দেশে বর্তমানে তিনটি শিশু উন্নয়ন কেন্দ্র রয়েছে। এর মধ্যে একটি বালিকা শিশু উন্নয়ন কেন্দ্রে ধারণ ক্ষমতার কম থাকলেও বালক শিশু উন্নয়ন কেন্দ্র দুটিতে ধারণ ক্ষমতার কয়েকগুণ শিশু রয়েছে। টঙ্গী শিশু উন্নয়ন কেন্দ্রে ৩০০ আসনের বিপরীতে ৯০৯ শিশু রয়েছে। যশোরের পুলেরহাট শিশু উন্নয়ন কেন্দ্রের ১৫০ জনের ধারণ ক্ষমতার বিপরীতে ৩৫৩ জন শিশু রয়েছে। গাজীপুরের কোনাবাড়ির বালিকা শিশু উন্নয়ন কেন্দ্রে ১৫০ আসনের বিপরীতে ৮৯ জন রয়েছে।

সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি সূত্রে জানা যায়, বৈঠকে সমাজসেবা অধিদপ্তর কর্তৃক পরিচালিত ‘শিশু উন্নয়ন কেন্দ্রের দৈনন্দিন খাবারের চাহিদা পূরণের জন্য সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে চিঠি পাঠানোর সুপারিশ করা হয়। বৈঠকে ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রকৃত হিজড়া শনাক্তকরণের কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়। এছাড়া ক্যান্সার, কিডনিসহ ছয়টি জটিল রোগের চিকিৎসার জন্য সমাজসেবা অধিদপ্তর থেকে সরকারি সহায়তা দেওয়ার বিষয়ে প্রচার-প্রচারণা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। একইসঙ্গে সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জটিল ও দুরারোগ্য ছয়টি রোগের চিকিৎসায় এককালীন যে অর্থ প্রদান করা হয়, তা স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিতে চেকের মাধ্যমে প্রদানের সুপারিশ করা হয়।

আরও পড়ুন: নোরা ফাতেহির অনুষ্ঠান: হুমকি দিয়ে কারাগারে রাজু

পরে সাংবাদিকদের রাশেদ খান মেনন বলেন, এখন শিশু উন্নয়ন কেন্দ্রগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে কয়েকগুণ শিশু আছে। এতে বোঝা যায়, দেশে কিশোর অপরাধ বেড়ে গেছে। এজন্য আরও কিছু কিছু জায়গায় শিশু উন্নয়ন কেন্দ্র স্থাপনের পরামর্শ দিয়েছি। এছাড়া শিশুদের যেখানে রাখা হবে, সেখানে পুনর্বাসনের জন্য পদক্ষেপ নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা