জাতীয়

হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর ব্যবস্থা

সান নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছে হাজীদের সঙ্গে প্রতারণা করলে কঠোর শাস্তি দেয়া হবে। আগামী দিনগুলোতেও আল্লাহর ঘরের মেহমানদের যারা হয়রানি করবে তাদেরকে কঠোর শাস্তির সম্মুখীন হতে হবে।

আরও পড়ুন: ৬ হাজার বন্দিকে মুক্তি দিল মিয়ানমার

বৃহস্পতিবার দুপুরে হজ ও ওমরা ব্যবস্থাপনা সম্মেলনে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। সম্মেলনটি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমি সবসময় সৌদি বাদশাহর আমন্ত্রণে হজে গিয়েছি। তবে সেখানে কতো সমস্যা হয় তা আমি নিজের চোখে দেখেছি। সে থেকেই হাজীদের কষ্ট কমাতে কাজ করেছি। সৌদি সরকারের সঙ্গে যোগাযোগের মাধ্যমে এখন হজ ব্যবস্থাপনা অনেক সহজ হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘১৯৭৪ সালে ওআইসির সদস্য হয়। এতে করে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নত হয়। এরপরেই জাহাজে করে দেশ থেকে হজে যাওয়া যেত। তবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর সেই জাহাজকে প্রমোদতরী হিসেবে ব্যবহার করেছেন জিয়াউর রহমান। ’

শেখ হাসিনা বলেন, ‘ইসলামের প্রকৃত মর্মবাণী ধারন করে সকল প্রকার সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ রুখে দিতে হবে। ’

আরও পড়ুন: যে কারও সঙ্গে কাজ করব

তিনি বলেন, ‘বর্তমানে বায়তুল মোকারম যেখানে রয়েছে, সেই জায়গা দিয়েছেন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। বিশ্ব ইজতেমা যেন আমাদের দেশের তুরাগ নদীর তীরে অনুষ্ঠিত হয় সেজন্যও তিনি কাজ করেছেন। ’

সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা