জাতীয়

মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২

বদরুল ইসলাম বিপ্লব, ঠাকুরগাঁও: ঠাকুরগাঁও সদর উপজেলার ফাড়াবাড়িতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলে দুইজন নিহত এবং একজন আহত হয়েছে।

আরও পড়ুন: সরকার এক টাকাও অপচয় করেনি

শনিবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮ টায় ফাঁড়াবাড়ি হতে মোটরসাইকেলে শহরের দিকে আসার সময় এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে মিন্টু ও হাসান আলী নামে ২ যুবক নিহত হয়। নিহত মিন্টু (২৩) সেনুয়া ইউনিয়নের কিসমত চামেশ্বরী উত্তর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে এবং হাসান আলী (৩০) আকচা ইউনিয়নের ফাঁড়াবাড়ি গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। চিকিৎসাধীন রয়েছে ফিরোজ হাসান একই গ্রামের বাসিন্দা।

আরও পড়ুন: মিশরে বাস খালে পড়ে নিহত ১৯

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, হতাহতরা একই মোটরসাইকেল যোগে ফাঁড়াবাড়ি থেকে শহরের দিকে আসছিল। পথিমধ্যে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা খায়। এতে ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

আধুনিক সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. নুরুজ্জামান দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা