মার্টিন রাইজার
জাতীয়

ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট

সান নিউজ ডেস্ক: তিনদিনের সফরে আগামীকাল শনিবার (১২ নভেম্বর) ঢাকায় আসছেন বিশ্বব্যাংকের দক্ষিণ এশিয়া অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইজার।

আরও পড়ুন: যুবশক্তিই পারে সোনার বাংলাদেশ গড়তে

সফরকালে তার সঙ্গে থাকবেন বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ডিরেক্টর আব্দুলায়ে সেক। শুক্রবার (১১ নভেম্বর) বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

ভাইস প্রেসিডেন্ট রাইসার বলেছেন, আমি বাংলাদেশে সফরে আসতে পেরে আনন্দিত। আমি বাংলাদেশ সরকারের সঙ্গে গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে আলোচনা করবো। যা বাংলাদেশকে টেকসই এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির পথে রাখতে এবং জনগণের জন্য সুযোগ তৈরি করতে সাহায্য করবে।

আরও পড়ুন: ঝুঁকিতে বিশ্বের ৫৪ দেশ

রাইসার তার তিনদিনের সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ সরকারের অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। তিনি আব্দুলায়ে সেকের সঙ্গে পরিচয় করিয়ে দেবেন। সেক আগামী ২০২৩ সালের ১ জানুয়ারিতে বাংলাদেশ ও ভুটানের বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের পদে নিযুক্ত হবেন। তারা বিশ্বব্যাংক-সমর্থিত একটি প্রকল্পও পরিদর্শন করবেন বলেও জানিয়েছে সংস্থাটি।

আরও পড়ুন: ফরিদপুরে পরিবহন ধর্মঘট শুরু

আব্দুলায়ে সেক বলেন, দারিদ্র্য হ্রাস, জলবায়ু পরিবর্তনের অভিযোজন এবং দুর্যোগ-ঝুঁকির প্রস্তুতি এবং স্কুলে ভর্তির ক্ষেত্রে লিঙ্গ সমতাসহ উন্নয়নের অনেক ক্ষেত্রেই বাংলাদেশের একটি চিত্তাকর্ষক রেকর্ড রয়েছে। আমি বাংলাদেশের সরকার এবং জনগণের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ। কারণ, দেশটি ২০৩১ সালের মধ্যে উচ্চ-মধ্যম আয়ের দেশের মর্যাদা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা