পুরনো ছবি
জাতীয়

যুদ্ধে প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে আমরা প্রচণ্ডভাবে হোঁচট খেয়েছি। আমাদের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াট। সর্বোচ্চ উৎপাদন হয় ২০ হাজার মেগাওয়াট। তবুও আমরা লোডশেডিং করছি, সাশ্রয়ীপন্থা অবলম্বন করতে হয়েছে। যুদ্ধের ফলে ডিজেলের সংকট দেখা দিয়েছে। এলএনজির দাম কয়েকগুণ বেড়েছে। সংকট নিরসনে নবায়নযোগ্য জ্বালানি উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: ৯০০ কোটি ডলার পাচ্ছে পাকিস্তান

মঙ্গলবার (৮ নভেম্বর) রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) এ আয়োজিত টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি এবং গণপ্রকৌশল দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কারিগরি শিক্ষাকে জোরদার করার পাশাপাশি ২০৪১ সালের মধ্যে উন্নত দেশের স্বপ্নপূরণে কাজ করতে হবে। সে লক্ষ্যে আইডিইবি কাজ করে যাচ্ছে। চতুর্থ শিল্পবিপ্লবে যে জনশক্তি প্রয়োজন, সেটা কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়াররাই।

আরও পড়ুন: ধর্ষণ মামলায় ৬ আসামির মৃত্যুদণ্ড

আসাদুজ্জামান খান কামাল বলেন, ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতায় আসে তখন মানুষের পার ক্যাপিটা ইনকাম ছিলো ৫৬০ ডলার।আজ তা ৩ হাজার ডলার ছাড়িয়েছে। তা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের ফলে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা