জাতীয়

প্রশাসনে আবার পরিবর্তন

সান নিউজ ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দিলেন না শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা। তাকে গত ২৭ অক্টোবর তাকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়েছিল। সেই প্রজ্ঞাপন বাতিল করা হয়েছে।

আরও পড়ুন : ঢাকায় আসছেন সৌদি যুবরাজ সালমান

মঙ্গলবার (১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত নতুন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

জানা গেছে, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিব পদে যোগ দেননি। এখন এই সিদ্ধান্ত পরিবর্তন করে তথ্য ও সম্প্রচার সচিব পদে নিয়োগ দেওয়া হয়েছে শিল্প সচিব হিসেবে বদলির আদেশ হওয়া মো. হুমায়ুন কবীর খন্দকারকে। এর আগে তিনি নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব ছিলেন।

একই প্রজ্ঞাপনে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ইবরাহিমকে স্থানীয় সরকার বিভাগের সচিব হিসেবে বদলি করা হয়েছে। তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হিসেবে নিয়োগ পাওয়া স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন চৌধুরীর স্থলাভিষিক্ত হচ্ছেন। আর মেজবাহ উদ্দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী জ্যেষ্ঠ সচিব কে এম আলী আজমের স্থলাভিষিক্ত হচ্ছেন। আলী আজমের আগামীকাল বুধবার (২ নভেম্বর) থেকে অবসরোত্তর ছুটিতে যাওয়ার কথা ছিল। তবে তা স্থগিত করে তাকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : সেতু ভেঙে পড়ার ঘটনায় গ্রেফতার ৯

এদিকে, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব পদে বদলির আদেশ পাওয়া ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানকে পিপিপি কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া গতকাল (৩১ অক্টোবর) কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. কামাল হোসেনকে জ্যেষ্ঠ সচিব করে স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছিল। আজ সেই প্রজ্ঞাপন বাতিল করে কামাল হোসেনকে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সচিব হিসেবে পদায়ন করা হয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা