জাতীয়

ঢাকায় কেনেডি জুনিয়র

সান নিউজ ডেস্ক: আট দিনের সফরে সপরিবারে ঢাকায় পৌঁ‌ছে‌ছেন প্রয়াত মার্কিন সিনেটর এডওয়ার্ড এম. কেনেডির ছেলে এবং প্রয়াত মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাতিজা এডওয়ার্ড এম. কেনেডি জুনিয়র।

আরও পড়ুন: নিরুপায় হয়ে আত্মহত্যার চেষ্টা

শনিবার (২৯ অক্টোবর) কেনেডি জুনিয়রের ঢাকায় পৌঁছা‌নোর তথ্য এক টুইট বার্তায় নিশ্চিত ক‌রে‌ছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা অণু বিভাগের মহাপরিচালক নাঈম উদ্দিন আহমেদ।

টুইট বার্তায় নাঈম উদ্দিন আহমেদ লিখেছেন, এডওয়ার্ড কেনেডি জুনিয়রকে সকা‌লে ঢাকায় স্বাগত জানা‌তে পে‌রে আমি আনন্দিত।

আরও পড়ুন: পুলিশ সবার আগে প্রাণ দিয়েছিল

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্র-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে কেনেডি জুনিয়র আগামী ৫ নভেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের স্পিকারস প্রোগ্রামের পৃষ্ঠপোষকতায় কেনেডি জুনিয়র ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেবেন। যুক্তরাষ্ট্র-বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার বাবা যে বটগাছটি রোপণ করেছিলেন, তা পরিদর্শন করবেন তিনি। তিনি এডওয়ার্ড এম কেনেডি সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টসে প্রতিবন্ধীদের অধিকারের ওপর বক্তব্য দেবেন। এছাড়া সফরে কেনেডি পরিবারের সদস্যরা বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনসহ বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন তারা।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা