পুরনো ছবি
জাতীয়

জঙ্গি দমনে সফলতা পেয়েছি

সান নিউজ ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, জনগণ পাশে থাকলে সব কিছু মোকাবিলা করা যায়। জঙ্গি দমনে আমরা সফলতা পেয়েছি। জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম। পুলিশের পাশাপাশি জনগণ এগিয়ে আসায় তা রোধ করা গেছে। এখনও অনেক চ্যালেঞ্জ আছ।

আরও পড়ুন: ফিলিপাইনে মৃত্যুর সংখ্যা বেড়ে ৭২

শনিবার (২৯ অক্টোবর) ‘কমিউনিটি পুলিশিং ডে-২০২২’ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গি ও সন্ত্রাস দমনে আমরা যখন কঠিন সমস্যার মুখে পড়েছি, তখন প্রধানমন্ত্রী সর্বস্তরের জনতাকে আহ্বান করেছিলেন ঘুরে দাঁড়ানোর জন্য। সে সময় সব শ্রেণি-পেশার মানুষ জঙ্গিদের বিরুদ্ধে জেগে উঠেছে। সে সময় আমরা অভূতপূর্ব সফলতা দেখেছিলাম, সব শ্রেণি-পেশার মানুষ যার যার জায়গা থেকে জঙ্গির বিরুদ্ধে দাঁড়িয়েছে। জনগণ যখন পাশে থাকে কোনোকিছুই আর অসাধ্য থাকে না।

আরও পড়ুন: পুলিশ সবার আগে প্রাণ দিয়েছিল

আসাদুজ্জামান খান কামাল বলেন, কমিউনিটি পুলিশিংয়ের মাধ্যমে সমাজকে আরও কীভাবে সুন্দর-পরিচ্ছন্ন বানানো যায়, সে উদাহরণ এখন সর্বত্র। সমাজে এখনো কিছু চ্যালেঞ্জ আমাদের রয়েছে, বাল্য বিবাহ-ইভটিজিং অনেক কমে গেছে। কিন্তু মাদক নিয়ন্ত্রণ করতে না পারলে ভবিষ্যৎ প্রজন্মকে আমরা বাঁচাতে পারব না। সেখানে আমাদের কাজ করতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, করোনা মহামারির জন্য শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে যুব সমাজের কাজ ছিলো না, সে সময় কিশোর গ্যাং তৈরি হয়েছিলো মোড়ে মোড়ে। তার একটা বাজে প্রভাব এখনো সমাজে রয়েছে। সেখানেও আমাদের কাজ করতে হবে।

আরও পড়ুন: গণধর্ষণ মামলার আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, দুর্বার গতিতে দেশ চলছে। কমিউনিটি পুলিশও অনেক এগিয়েছে। সাবেক আইজিপি শহীদুল হক এর হাত ধরে এর যাত্রা শুরু হয়। আর বিট পুলিশিং শুরু করেন সাবেক আইজিপি ড. বেনজীর আহমেদ। এসবের দ্বারা সমাজের সঙ্গে মিশে যায় পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনী। এর মাধ্যমে অপরাধ দমন করা অনেকাংশে সম্ভব হয়েছে।

আসাদুজ্জামান খান কামাল বলেন, আগে গ্রামে একটা বিচার ছিল, কমিউনিটি পুলিশিংয়ের লক্ষ্যটাও ঠিক ওরকমই। আমরা নিজেরা যদি নিজের সমস্যার সমাধান করতে পারি ক্রাইম অনেকটা কমে যাবে। আর পুলিশ তো সবসময়ই রয়েছে। কমিউনিটি পুলিশিংয়ের কাজ হলো সমাজকে সহযোগিতা করা। যাতে অপরাধ সংগঠিত হওয়ার আগে জানিয়ে দেওয়া যায়, যাতে অপরাধীকে চিহ্নিত করতে সমাজ থেকে তথ্য সংগ্রহ করা যায়। এখানে আমরা শতভাগ সফল হয়েছি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা