প্রতীকী ছবি
জাতীয়

আইনশৃঙ্খলা সূচকে বাংলাদেশের উন্নতি

সান নিউজ ডেস্ক: বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচকে গত বছরের তুলনায় বাংলাদেশের উন্নতি হয়েছে। বুধবার (২৬ অক্টোবর) এই রিপোর্টটি প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক জনমত জরিপ প্রতিষ্ঠান ‘গ্যালাপ’।

আরও পড়ুন: সচিবসহ প্রশাসনে বড় পরিবর্তন

২০২১ সালের আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর ভিত্তি করে বুধবার বৈশ্বিক আইনশৃঙ্খলা সূচক-২০২২ প্রকাশ করে গ্যালাপ। যে দেশের স্কোর যত বেশি, সে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি তত ভালো বলে মনে করা হয়। আরও এই সূচকে সবার ওপরে রয়েছে সিঙ্গাপুর। আর সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান।

প্রতিবেদনে বলা হয়, সূচকে বাংলাদেশের স্কোর ১০০ পয়েন্টের মধ্যে ৭৯। ২০২১ সালে বাংলাদেশের এই স্কোর ছিল ৭৭। অর্থাৎ চলতি বছর বাংলাদেশের স্কোর ২ পয়েন্ট বেড়ে আগের চেয়ে ভালো অবস্থান প্রকাশ করছে।অবশ্য ২০২০ সালে বাংলাদেশের স্কোর ছিল ৮১। সেই হিসাবে ২০২১ সালের সূচকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রকাশ করলেও এ বছর- তা অনেকটা কাটিয়ে উঠেছে বাংলাদেশ।

আরও পড়ুন: করোনাকে ছাড়িয়ে গেল ডেঙ্গু

১০০ পয়েন্টের মধ্যে ৯৬ স্কোর নিয়ে সবার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর। এরপর দ্বিতীয় তাজিকিস্তান (৯৫), তৃতীয় নরওয়ে (৯৩), চতুর্থ সুইজারল্যান্ড (৯২) ও পঞ্চম অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া (৯২)।

অন্যদিকে ১০০ পয়েন্টের মধ্যে মাত্র ৫১ স্কোর নিয়ে সূচকে সবচেয়ে নিচে রয়েছে আফগানিস্তান। তলানিতে থাকা ৫টি দেশের অন্য চারটি হলো- গ্যাবন (৫৪), ভেনেজুয়েলা (৫৫), ডেমোক্র্যাটিক রিপাবলিক অব কঙ্গো বা ডিআর কঙ্গো (৫৮) এবং সিয়েরা লিওন (৫৯)।

আরও পড়ুন: রাসেল-শামীমার সম্পত্তি ক্রোকের আদেশ

সূচকে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে পাকিস্তান, শ্রীলংকা ও ভারত। সূচকে ১০০ পয়েন্টের মধ্যে পাকিস্তানের স্কোর ৮২, শ্রীলংকা এবং ভারতের স্কোর একই (৮০)।

মূলত কয়েকটি প্রশ্নের ওপর ভিত্তি করে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি বা অবনতির এই স্কোর নির্ধারণ করা হয়ে থাকে। যেমন, বাসিন্দারা নিজ এলাকায় রাতে একা একা হাঁটতে নিরাপদ বোধ করছেন কি না কিংবা স্থানীয় পুলিশের প্রতি বাসিন্দারা আস্থা রাখছেন কি না। এছাড়া চুরি, ছিনতাই বা হামলার শিকার হওয়ার বিষয়টিও এই স্কোর নির্ধারণের ক্ষেত্রে বিবেচনায় নেওয়া হয়ে থাকে।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা